৪০ হুজ্জাতুল বালাগ- কল্যাণ বিফল ও নিস্কল হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখনো এমন সব বিষয় সেখানে কার্যকর করা উচিত হবে .না যা সেখানকার জনতার ূর্বাভ্যাসের বিপরীডমুখী হবে । বরং তখন সেখানে এমন সব বিষয় প্রচলন করতে হবে যেগুলো প্রচলিত বন্তুসমূহের ন্যায় হবে বা এসব বন্তুর সমপর্যায়ের হবে, যেগুলো সেখানকার ভালো ও উত্তম ব্যক্তিদের নিকট প্রচলিত রয়েছে। যার প্রতি লোকদের দৃঢ় প্রত্যয় রয়েছে। উদ্দেশ্য হলো এঁ প্রচলিত কাজগুলোর স্থানে এমন বিষয়ের প্রচলন করতে হবে যা সেখান্কার লোকদের জন্য উপযোগী হবে। এবং তাদের জ্ঞান তা এভাবে গ্রহণ করবে যে, এগুলো তাদের জন্য কল্যাণকর ও তাদের জন্য উপযোগী । আর যেহেতু প্রত্যেক জনগোষ্ঠির নিকট গ্রহণযোগ্য ব্ষিয়ের মধ্যে পার্থক্য থাকে, সেহেতু নবীদের শরীয়তের বিধানের মধ্যেও বিভিন্নতা হয়েছে।, ইলমে শরীয়তের ব্যাপারে অভিজ্ঞ ব্যক্তিদের সকলেই এ বিষয় সম্যক অবগত যে, শরীয়ত বিবাহ, তালাক, পরস্পর লেনদেন-কায়কারবার সুন্দর্য ও পোশাকাদি, বিচার ও শরীয়তের হুদ কার্যকরী করা এবং গণিমতের সম্পদ ভাগাভাগির ক্ষেত্রে এমন কোনো বিষয় উপস্থাপন করেনি যা লোকের পূর্ব হতে অবগত ছিল না এবং এসব বিষয় গ্রহণ করার ক্ষেত্রে তাদের মধ্যে কোনো ধরনের মতোবিরোধ ছিল যখন তাদেরকে এসব বিষয়ে হুকুম করা হয়। ও হা, তবে নবীগণ এটা করেছেন যে, যা বক্র ছিল তাকে সোজা করেছেন আর যা রুগ্ন ও দুর্বল ছিল তা ঠিক যথার্থ ও উপযুক্ত করে দিয়েছেন। যেমন তাদের মধ্যে সুদের ব্যাপক প্রচলন ছিল শরীয়ত তা নিষেধ করে দিয়েছে। লোকেরা ফল . উপযুক্ত হওয়ার পূর্বে বিক্রয় করত পরে তা নিয়ে ঝগড়া-বিবাদে লিপ্ত হতো, ফল বিক্রয় সংক্রান্ত বিষয়ে ও ফলের রোগ সংক্রান্ত বিষয়ে অঙ্গীকার পত্র গ্রহণ করত। এতে তাদের মধ্যে বিপদ দেখা দিত। এজন্য এজাতীয় বিক্রয় হতে তাদের বারণ করা হয়েছে। আবদুল মোত্তালেবের সময় হত্যার দিয়ত ছিল দশটি উট। আব্দুল মোত্তালেব যখন দেখলেন যে, লোকেরা এ ধরনের হালকা বা সামান্য দিয়তের কারণে হত্যা করা হতে বিরত থাকছে না, তখন তিনি তা বাড়িয়ে একশত উট করলেন। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হত্যার দিয়ত তাই ঠিক রাখলেন- বহাল রাখলেন। কাসামা (রে কসম যা যেখানে হত্যা সংঘটিত হয়েছে সে স্থানের পঞ্চাশ ব্যক্তিকে দেয়া হতো ।) এর বিধান সর্ব প্রথম চালু করা হয় নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাচা আবু তালেবের নির্দেশানুযারী ৷ ইসলাম সে বিধান ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।