Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ হুজ্জাতুল্লাহিল বালিগাহ কিতাবুল্লাহর. কোনো নির্দেশ নেই। এমনকি রাসূল সাল্পাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বাণীও সেখানে অবর্তমান। কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্ধারিত বিধানের মোকাবেলায়ও কারও মতের গুরুত্ব নেই। হযরত আমাশ থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন ঃ ইবরাহীম (রহঃ) বলতেন, মুক্তাদি ইমামের বাম পাশে দীড়াবে। আমি তাকে বললাম, সামী যিয়াত হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রোঃ) থেকে বর্ণনা করেছেন যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ডান দিকে দীড় করিয়েছেন। ইবরাহীম (রহঃ) সঙ্গে সঙ্গে তা কবুল করে নিলেন। শাবী (রহঃ) থেকে বর্ণিত আছে যে, তিনি বলেন ঃ তার কাছে এক ব্যক্তি একটি ব্যাপার জানতে চাইলে তিনি তাকে বলেন, এ ব্যাপারে ইবনে মাসউদ (রাঃ) এ কথা বলেছেন। তখন সে বলল, আপনি আমাকে আপনার অভিমত বলুন। তিনি তখন বললেন, আমি তার কথা শুনে হতভম্ব হয়ে যাই যাকে আমি বলি, ইবনে মাসউদ (রোঃ) এ কথা বলেছেন । আর সে বলে. যে, আমি আপনার অভিমত জানতে চাই । আমি তো আমার মতের চেয়ে দ্বীনকে বেশি ভালোবাসি । 347885557555955155557555050855559 বেশি পসন্দ করব। এ সব আছার ইমাম দারামী বর্ণনা করেছেন। আবু সায়েব থেকে ইমাম তিরমিজী (রহঃ) বর্ণনা করেন যে, তিনি বলেন £ আমি হযরত ওয়াকী (রহঃ)-এর কাছে ছিলাম । এক ব্যক্তি নিজের মতকে বেশ গুরুত্ব দিত। ওয়াকী .একদা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসআর করেছেন (পশুর কাধে জখম করে কোরবানি করেছেন।) অথচ ইমাম আবু হানীফা বলছেন, সেটা তো মোছলা করা (নাক কান কাটা)। তা শুনে সেই লোকটি বলল, ইবরাহীম নাখঈ থেকেও বর্ণিত আছে যে, তিনিও বলেছেন, আশআর করা তো মোছলা করা । আবু সায়েব বলেন, আমি দেখতে পেলাম, ওয়াকী (রহঃ) অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং তাকে বললেন, আমি তোমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ফরমান শোনাচ্ছি আর তুমি বলছ, ইবরাহীম এ কথা বলেছেন? তোমাকে.কয়েদ করা উচিত এবং যতক্ষণ তুমি এ কথা থেকে তওবা না করবে, ততক্ষণ মুক্তি না দেয়া চাই। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রাঃ), আতা, মুজাহিদ, মালেক ইবনে আনাস (রহঃ) প্রমুখ থেকে বর্ণিত আছে যে, তারা বলতেন- যে কোনো ব্যক্তির ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।