Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৭০ ছজ্জাতুল্লাহিল বালিগাহ হযরত আবু বকর (রাঃ)-এর পদ্ধতি এটাই ছিল ষে, যখনই তার সামনে কোনো মকদ্দমা আসত, তখন তিনি বলতেন, আল্লাহর কিতাব দেখুন। যদি তাতে পেয়ে যেতেন তো সেই অনুসারে ফয়সালা করতেন। যদি আল্লাহর কিতাবে না পাওয়া যেত, ভাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো হাদীস পেলে সেই মোতাবেক রায় দিতেন। যদি তাও না পেতেন তা হলে বেরিয়ে যেতেন মুসলমানদের কাছে। তারপর তাদের বলতেন, আমার কাছে এরূপ এন্প এক বিচার এসেছে। তোমরা কি ব্রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ধরনের কোনো মকদ্দমার রায় দিতে দেখেছ? অনেক সময় তার কাছে বহু লোক সমবেত হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ধরনের মকদ্দমায় যে ফয়সালা দিতেন তা বর্ণনা করতেন। তখন হযরত আবু বকর (রাঃ) বলতেন- “সব প্রশংসা আল্লাহর জন্যে যিনি আমাদের মাঝে সে-সব লোক দৃষ্টি করেছেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইরশাদসমূহ স্মরণ রাখে । যদি তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস না পেতেন, তা হলে শীর্ষস্থানীয় সাহাবাদের একত্র করতেন এবং তাদের সাথে পরামর্শ করতেন। যখন কোনো ব্যাপারে তারা মতৈক্যে পৌছতেন, তখন তদনুসারে রায় দিতেন। কাজি শুরাইহ (রহঃ) সম্পর্কে বর্ণিত আছে ষে, হযরত উমর (রাঃ) তাকে লিখেছেন- যদি তোমার কাছে কোনো মকদ্দমা আসে, তাহলে আল্লাহর কিতাবে সে ব্যাপারে কোনো নির্দেশ থাকলে সেই মোতাবেক রায় দেবে । এমন না হয় যেন কেউ তোমাকে আল্লাহর কিতাব থেকে ফিরিয়ে রাখে । তারপর যদি এমন মকাদ্দমা আসে যে ব্যাপারে আল্লাহর কিতাবে কোনো নির্দেশ না পাও, সেক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ দেখ এবং তদনুসারে রায় দাও। অতঃপর যদি এমন মকদ্দমা আসে যার মীমাংসা কিতাবুল্লাহ-ও সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এ খুঁজে না পাও, তা হলে উন্মাহর ষে ব্যাপারে এজমা রয়েছে তার ভিত্তিতে রায় দাও। তবে যদি এমন মকদ্দমা আসে যা কিতাবুল্লাহ, সুন্নাতে রাসূলিল্লাহ ও এজমায়ে উম্মতে না পাওয়া যায়, তখন দুটো পথের একটি অনুসরণ কর । হয় নিজের এজতেহাদ মোতাবেক রায় দাও এবং রায় দিতে বসেও-এজতেহাদ কর । অন্যায় এজতেহাদে বিলম্ব কর এবং রায়দানে অপেক্ষা কর । আমি বিলম্ব করাটাকেই উত্তম মনে করি । হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন ৪.এমন সময় গেছে যখন আমরা ফতোয়া দিতাম না।. এমনকি আমরা তার যোগ্যও ছিলাম না। আল্লাহ ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।