Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুল্লাহিল বালিগাহ ১৬৯ ৩। তারা ঘন আল্লাহর কিতাবে প্রশ্রের সমাধান না পেতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর 'হাদীস অনুসরণ করতেন। সে হাদীস মুস্তাফীজ হোক, ফকীহদের কাছে গ্রহণযোগ্য বা বিশেষ শহরের কাছে গ্রহণযোগ্য হোক, অথবা বিশেষ কোনো সূত্রে বর্ণিত হোক, সাহাবা ফকীহরা তা অনুসরণ করুন.বা না করুন সেটা তারা দেখতেন না। ৪ | কোনো মাসআলায় যদি তারা যে কোনো ধরনের হাদীস পেতেন তা হলে তার মোকাবেলায় কোনো আছার ৰা ইজতেহাদের অনুসারী হতেন না। ৫। যখন হাদীসসমূহের পুরোপুরি অনুসন্ধান তারা শেষ করতেন এবং নির্দিষ্ট মাসআলার জবাব তাতে না পেতেন, তখন সাহাবা ও তাবেঈদের ভাষ্য অনুসরণ করতেন। সেক্ষেত্রে তারা নির্দিষ্ট কোনো শহর বা গোত্রের অনুসারী হতেন না। অথচ তাদের পূর্ববর্তীরা তাই করতেন। ৬। যদি কোনো ব্যাপারে অধিকাংশ খলীফা বা ফকীহদের মতৈক্য দেখতে পেতেন তা হলে সেটাকে তারা যথেষ্ট ভাবতেন। ৭। যদি কখনো তাদের ভেতর মতভেদ দেখা দিত, তখন নিজেদের ভেতর যে শ্রেষ্ঠ আলেম, সেরা মুত্তাকী কিংবা যার স্মৃতিশক্তি প্রথর অথবা যার খ্যাতি সর্বাধিক তার অনুসৃত হাদীস গ্রহণ করতেন। ৮। যদি কোনো মাসআলায় দুটো মতই সমান পাল্লার দেখতে পেতেন, তখন দু'মতের যে কোনোটি অনুসরণকে বৈধ ভাবতেন । ৯। যদি তাও সম্ভব না হতো, তা হলে কিতাবুল্লাহ ও সুন্নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুসৃত সাধারণ রীতিনীতি ও বিধিবিধান নিয়ে চিন্তা ভাবনা করতেন। অতঃপর এ ধরনের অন্যান্য মাসআলার দৃষ্টান্ত মোতাবেক নতুন মাসআলার জবাব বের করতেন । যখন দুটো মাসআলার অবস্থা বাহ্যত একরূপ হতো তখনই তারা অনুরূপ হুকুম দিতেন । সেক্ষেত্রে নিজেদের রীতিনীতির অনুসারী হতেন না। তখন জ্ঞান-বুদ্ধির ওপরই নির্ভর করতেন এবং অন্তর যা কবুল করে সে পথেই পা বাড়াতেন। যেমন মোতাওয়াতার হাদীসের জন্যে তার বাহ্যিক শর্ত পূরণই যথেষ্ট নয় । ব্রং তার মানদণ্ড হচ্ছে অন্তরে স্বস্তি সৃষ্টি হওয়া । আমি সাহাবায়ে কেরামের অবস্থা বর্ণনা প্রসঙ্গে এ ব্যাপারটি বলে এসেছি। এ নীতিটি মূলত পূর্বসূরিদের পদ্ধতি ও তাদের ব্যাখ্যা-বিশ্রেষণ অনুসারে উদ্ভাবন করা হয়েছে। মায়মুন ইবনে সাহরান (রহঃ) বলেন £ ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।