Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৬৮ হুজ্জাতুল্লাহিল বালিগাহ স্তরভেদের ওপর যথেষ্ট তথ্য ভিত্তিক গবেষণামূলক গ্রন্থ প্রণীত হয়। তারা হাদীসের বিশুদ্ধতা ও অসিদ্ধতা নিয়ে যথেষ্ট গবেষণা করেছেন। এ গবেষণার ও গেল। হযরত সুফিয়ান ও ওয়াকী (রহঃ)ও তাদের পর্যায়ের আলেমরা যথেষ্ট পরিশ্রম করেছেন। তথাপি তারা মারফু মুত্তাসিল হাদীস এক হাজারের কম পেয়েছেন। আবু দাউদ আস্‌ সাজান্তানী এ তথ্য বর্ণনা করেছেন মক্কাবাসীদের কাছে লেখা এক পত্রে। এ স্তরের হাদীস বিশারদগণ প্রায় চল্লিশ হাজার হাদীস বর্ণনা করেছিলেন । পরন্তু ইমাম বুখারী সম্পর্কে বিশুদ্ধ বর্ণনা এই যে, তিনি ছয় হাজার বাছাই করে তার সহীহ সংকলনের সংক্ষিপ্ত সংঙ্করণ তৈরি করেছেন। আবু দাউদ সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি পাচ হাজার হাদীস বাছাই করে তার সুনানের সংক্ষিপ্ত রূপ দিয়েছেন। ইমাম আহম্মদ (রেহঃ) নিজ মুসনাদকে হাদীসের মানদণ্ড স্থির করে বললেন, এ সংকলনেই আসল হাদীসের সন্নিবেশ ঘটেছে । এর বাইরে যে সব হাদীস বিদ্যমান তা অসার ও ভিত্তিহীন। এ যুগের সেরা আলেমগণ হলেন- মাদীনী প্রমুখ । মুহাদ্দেসীনের স্তরের তারাই পয়লা নিদর্শন। এ স্তরের অনুসন্ধিৎসু মোহাদ্দেসগণ বর্ণনার বিষয়টিকে পূর্ণত্ব দান করেছেন এবং হাদীসের বিন্যাস সাধন করে ফেকাহ শাস্ত্রের দিকে মনোনিবেশ করেছেন । যখন তারা তাদের বিন্যস্ত হাদীস ও আছাষগুলোকে প্রচলিত মাজহাবগুলোর পরিপন্থীও দেখতে পেলেন তখন তারা অতীতের ফকীহদের অনুসরণের ওপর একমত হওয়া সঠিক ভাবলেন না। তাই তারা তাদের রচিত নীতিমালার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস ও সাহাবা, তাবেঈন ও মোজতাহেদীনের আছার নিয়ে অনুসন্ধান ও গবেষণা চালালেন ৷ আমি সংক্ষেপে সেই নীতিমালাগুলো তুলে ধরছি। ১। তাদের দৃষ্টিভঙ্গি এই ছিল যে, যেখানে কুরআনের ভাষ্য সুস্পষ্ট সেখানে অন্যদিকে যাবার কোনো বৈধতা নেই। ২। যখন কুরআন পাকের ভাষ্য কয়েক দিকে ব্যাখ্যার অবকাশ থাকে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ মোতাবেক তার ফয়সালা হবে। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৬৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।