হুজ্াতুন্লাহিল বালিগাহ ১৬৭ আলেমগণ তাদের কাছে আসতেন এবং কিভাবগ্ুলো একত্র করে তার বিভিন্ন কপি তৈরি করে তা নিয়ে গবেষণা করতেন ।/তার কোনটা গরীব হাদীস, কোনটা নাদের এবং আছারগুলোর কোনটা কি পর্যায়ের তা নিয়ে অনুসন্ধান চালাতেন। তাদেরই প্রচেষ্টায় সে সব হাদীস ও আছার সংগৃহীত হলো যা আগে কখনো হয়নি। তাই ইলেম চর্চার ক্ষেত্রে তারা সে সুযোগ পেয়ে গেলেন যা আগের লোকেরা পাননি । হাদীসের বিভিন্ন সূত্রও তাদের হস্তগত হলো। এমনকি এরূপ অনেক হাদীস তারা পেলেন যার এক একটির শতাধিক সূত্র বিদ্যমান । ফলে একটি সূত্রে যা সুপ্ত ছিল অপর এক সূত্রে তা ব্যক্ত হতে দেখলেন। ফলে কোন হাদীসটি গরীব আর কোনটি মশহুর তা তাদের কাছে সুস্পষ্ট হয়ে ধরা দিল। মোতাবেআত ও শাওয়াহেদের বিন্যাস নিয়েও তারা চিস্তা-ভাবনার সুযোগ পেলেন। তখন এমন বহু সহীহ হাদীসের তারা হদিস পেলেন যা পূর্যুগের মুত্তাকী লোকদের সামনে প্রকাশ পায়নি । ইমাম শাফেঈ (রহঃ) ইমাম আহমদ (রহঃ)-কে বললেন, আপনি আমাদের চেয়ে বেশি সহীহ হাদীস জানেন । যখন কোনো নতুন সহীহ হাদীস আপনি পান তখন আমাকে তা জানাবেন । তা হলে আমি তার ভিত্তিতে আমার মাজহাবের মাসআলা ঠিক করে নেব। সে সহীহ হাদীস কৃষ্ষা, বসরা বা সিরিয়া. যে কোনো সূত্রেই পান না কেন তাতে কোনো আপত্তি নেই । এটা ইবনে হাম্মামের রর্ণনা। এর কারণ এই যে, কিছু সহীহ হাদীস এমন আছে যা বিশেষ কোনো শহরের বর্ণনাকারীরা বর্ণনা করেছেন। যেমন সিরিয়া ঘা ইব্রাকের বর্ণনাকারীগণ । কখনো তা একদল বর্ণনাকারীর বর্ণনা হয়। কখনো আবার কোনো বিশেষ পরিবারের বর্ণনা হয়। যেমন হযরত বুরাইদের পাণ্ডুলিপি । ভিনি তা আবু বুরদাহ থেকে ও তিনি আবু মূসা থেকে বর্ণনা করেন। তেমনি আমর ইবনে শুআইবের কপি। তিনি তা তার পিতা শুআইব থেকে ও তিনি তা তার দাদা. থেকে বর্ণনা করেন। কিছু হাদীস এমন আছে যার. বর্ণনাকারীর সংখ্যা নগণ্য এবং কোনো অখ্যাত সাহাবী. থেকে তা বর্ণিত হয়েছে। সাধারণ মুফতীগণ এ সব হাদীসের খবর রাখতেন না। অতঃপর তাদের সামনে বিভিন্ন শহরের সাহাবী ও. তাবেঈদের আছার.ও. অভিমত জমা হয়ে গেল। এর আগে. তারা শুধু নিজ শহরের আছার ও অভিমত অবহিত ছিলেন । আগেকার আলেমগণ বর্ণনাকারীদের নাম-ধাম ঠিকানা ও তাদের ন্যায়ানুগতা বা স্ৃতিশক্তির ব্যাপারে হাদীসের পারিপার্থিক ও লক্ষণাদির ভিত্তিতে সিদ্ধান্ত নিতেন। পরবতীাঁকালে আসমাউর .রেজাল ও আদালতের ৬//৬/.91172911001.019
— পৃষ্ঠা ১৬৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।