১৬৬ হুজ্জাতুল্লাহিল বালিগাহ হযরত মাআজ ইবনে জাবাল (রাঃ) বলেন, হে লোকসকল! পরীক্ষার মুহূর্ত না আসতেই তা চেয়ে নিও না। কারণ মুসলমানদের ভেতর এমন লোক বিদ্যমান থাকবে যাদের কাছে কোনো মাসআলা জানতে চাইলেই তারা তা বলে দেকে। হযরত উমর, হযরত আলী, ইবনে আব্বাস ও ইবনে মাসউদ (রাঃ)ও না আসা বিপদ ডেকে আনার ব্যাপারটি অপসন্দ করেছেন৷ হযরত ইবনে উমর (রাঃ) হযরত জাবির ইবনে যায়েদকে বলেন, “তুমি তো বসরায় থাক সর্বদা কুরআনের ভাষ্য ও সনাতন সুন্নাতের ভিত্তিতে ফতোয্না দেবে । কারণ, তা ছাড়া তুমি যদি কিছু কর তা হলে তুমিও ধ্বংস হবে এবং অপরকেও ধ্বংস করবে। আবু নসর বলেন, যখন হযরত আবু সালমা বসরায় এলেন, তখন আমি ও হযরত হাসান তার কাছে গেলাম । হযরত আবু সালমা হযরত হাসানকে বললেন, তুমি কি হাসানঃ আমি বসরায় তোমার দেখা পাবার জন্যে বেশি উদগ্রীব ছিলাম । এ কারণে যে, আমি জানতে পেলাম, তুমি নিজের রায় মোতাবেক ফতোয়া দাও। ভবিষ্যতে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ ও আল্লাহর কিতাবের ভাষ্যমতেই ফতোয়া দেবে । ইবনে মুকান্দার বলেন, আলেমরা মূলত আল্লাহ ও তীর মাধলুকের মাঝে৷ যোগসূত্র হিসেবে কাজ করেন । তাই তাদের উচিত নাজাতের রাস্তা ধরে চলা । ইমাম শাবীকে প্রশ্ন করা হলো, যখন আপনার কাছে মাসআলা জিজ্ঞেস করা হয়, তখন কোন পন্থা অবলম্বন করেন? তিনি বললেন, তৃমি ভালো প্রশ্ন করেছ। যখন আমাদের কারো কাছে কোনো মাসআলা জানতে চাওয়া হতো, তখন তিনি তার সাথীকে বলতেন, তুমি তার জবাব দাও । এ ভাবে এ ওকে জবাব দেবার কথা বলতে বলতে মূল ব্যক্তির কাছে পৌছে যেত। ইমাম শাবী বলতেন, তোমাকে যা কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করা হবে তা অনুসরণ কর। আর যা কিছু কেয়াস করে নিজের রায় শুনানো হয়, তা পায়খানায় নিক্ষেপ কর। এ সব আছার ইমাম দারেমী (রহঃ) বর্ণনা করেন। বস্তুত ইসলামী রাষ্ট্রের সর্বত্র হাদীস ও আছার গ্রস্থাকারে প্রকাশিত হয়েছে। আল্লাহর কিতাবের প্রতিলিপি ও কপি ছড়িয়ে পড়েছে। পরিশেষে বর্ণনাকারীদের এমন লোকের সংখ্যা কমই ছিল যাদের সংকলিত সহীফা বা পার্ুলিপি তৈরি হয়নি। এটা এ কারণে হতো যে, বিভিন্ন এলাকায় তার প্রয়োজন দেখা দিত। সে যুগের হেজাজ, সিরিয়া, ইরাক, মিসর, ইয়ামান ও খোরাসানের বড় বড় ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।