হুজ্জাতুল্লাহিল বালিগাহ ১৬৫ কল্যাণ-অকল্যাণ নির্ধারণ করে মাসআলার হুকুম দেন, তিনি শরীআত প্রণেতা হতে চান।' ইবনে হাজিব তার 'মুখতাসারুল অসূল' গ্রন্থে এটা বর্ণনা করেছেন। তার উদাহরণ হলো এই যে, ইয়াতীম কখন সর্বিক জ্ঞানের মালিক হয় তা একটা অন্তর্নিহিত ব্যাপার ।. এ কারণে ফ্কীহরা সঠিক জ্ঞানসম্পন্ন হবার একটা আনুমানিক বয়স নির্ধারণ করেছেন পঁচিশ বছর। তারা এ অনুমিত বয়সটিকে সার্বিক জ্ঞান লাভের স্থলাভিষিক্ত করলেন্ এবং বললেন, পচিশ বছর বয়স হলেই ইয়াতীমের সম্পদ তার হাতে সোপর্দ করা যাবে। তারা এটার নাম দিয়েছেন এস্ডেহসান বা উত্তম ব্যবস্থা । অথচ শরীআত সম্মত কেয়াস বলে, এভাবে তা করা যায় না। সার কথা হলো এই যে, ইমাম শাফেঈ যখন পূর্বসূরিদের এ অবস্থা দেখতে পেলেন, তখন তিনি ফেকাহ শান্ত্রকে নতুনভাবে গড়ে তুললেন । তিনি অসূলে ফেকাহ নির্ধারণ রুরলেন এবং তার ভিজ্তিতে ফেকাহর বিভিন্ন শাখা-প্রশাখা বিন্যস্ত করলেন। তার ওপর তিনি কিতাব লিখলেন । নিজে যথেষ্ট কাজ করলেন এবং লোকদের প্রচুর কল্যাণ সাধন করলেন। ফকীহরা তার চারপাশে সমবেত হলেন, তার কিতাবের সংক্ষিপ্ত সংস্করণ লিখলেন, দলীল প্রমাণ তুলে ধরলেন ও মাসআলা-মাসায়েল তৈরি করলেন। তারপর তারা বিভিন্ন শহরে ছড়িয়ে পড়লেন। অবশেষে এ মাজহাব শাফেঈ মাজহাব নামে খ্যাত হলো। আল্লাহই সর্বন্ঞ। অধ্যায়-৮৩ মোহাদ্দেসীন ও আহলে রায়ের মাঝে পার্থক্য এটা সুস্পষ্ট যে, হযরত সাঈদ ইবনে মুসাইয়েব, ইবরাহীম, যুহরী, মালেক, সুফিয়ান ছাওরীর যুগে একদল আলেম নিজেদের তরফ থেকে ইজতেহাদ করে রায় দেয়া পসন্দ করতেন না। তারা ফতোয়া দেয়া ও মাসআলা বের করার ব্যাপারেও ভয় পেতেন । শুধু বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে তা করতেন। তারা সর্বাধিক গুরুত্ব দিতেন রাসূল সাল্লাল্লাহু আলাইছি ওয়াসাল্লাম-এর -হাদীস বর্ণনার ওপর। আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ)-কে এক ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, আমি এটা পসন্দ করি না যে, আল্লাহ পার যা হালাল করেছেন তা হারাম করব কিংবা আল্লাহ পাক যা হারাম করেছেন তা.হালাল করব। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৬৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।