Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৬৪. হুজ্জাতুর্লাহিল বালিগাহ. জাফর থেকে, তিনি উবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ থেকে এবং তারা দুজন ইবনে উমর রোঃ) থেকে বর্ণনা করেন। এরপর. হাদীসের সূত্র বিভিন্ন হয়ে গেল। উপরোক্ত দুজন যদিও নির্ভরযোগ্য বর্ণনাকারী তথাপি তারা সেই পর্যায়ের নয় যাদের হাতে ফতোয়া সোপর্দ করা হয়েছে। তা না হলে তারা লোকদের কাছে নির্ভরযোগ্য বলে বিবেচিত ছিলেন। এ ধরনের হাদীস সাঈদ ইবনে মুসাইয়েব ও যুহরীর যুগে খ্যাতি লাভ করেনি। এ কারণেই হানাফী ও মালেকী আলেমরা তার ওপর আমল করেননি। ইমাম শাফেঈ তার ওপর আমল করেছেন। খেয়ারে মজলিসের হাদীসের মতোই এ হাদীসটিও বিশুদ্ধ। অনেক সূত্র থেকে হাদীসটি বর্ণিত হয়েছে। সাহাবাদের ভেতর ইবনে উমর ও আবু হোরায়রা (রাঃ) হাদীসটির ওপর আমল করেছেন। কিন্তু সপ্ত ফকীহ ও তাদের সমকালীন আলেমদের সামনে হাদীসটি প্রকাশ পায়নি। এ কারণেই তারা তা গ্রহণ করতে পারেননি। ইমাম মালেক ও ইমাম আবু হানীফা একক সূত্রের হাদীস ভেবে সেটাকে বাদ দিয়েছেন । অথচ ইমাম শাফেঈ (রহঃ) তা গ্রহণ করেছেন। এর কারণ এটাও যে, ইমাম শাফেঈর (রহঃ) যুগে সাহাবাদের বাণীগুলো সমবেত করা হয়েছে এবং বহুল পরিমাণ আছারের সমাবেশ ঘটেছে । তার ভেতর মতভেদও ছিল। তার ভেতর বেশ কিছু আছার ইমাম শাফেঈ হাদীস বিরোধী দেখতে পেয়েছেন। কারণ, সে ব্যাপারে কোনো কোনো সাহাবার কাছে হাদীস পৌছেনি। তিনি দেখতে পেলেন যে,'এ ধরনের ব্যাপারে পূর্বসূরিরা হাদীস অনুসরণ করতেন। তাই তিনি মাসায়েলের ক্ষেত্রে সাহাবাদের যে সব আছার সর্বসম্মত ছিল না তা বর্জন করতেন। তিনি বলতেন- তারাও মানুষ, আমরাও মানুষ৷ একটি ব্যাপার এ ছিল যে, শাফেঈ রেহঃ) একদল ফকীহকে দেখতে পেলেন যে, তারা শরীআত ছারা যা প্রমাণিত সত্য সেটাকে কেয়াস দ্বারা প্রমাণিত বস্তুর সাথে ঘ্ুলিয়ে ফেলেছেন। অথচ শরীআতের দৃষ্টিতে এ ধরনের কেয়াসের কোনোই গুরুত্ব নেই। তারা. শরীআত সম্মত কেয়াস ও ব্যক্তিগত.আনুমানিক সিদ্ধান্তের ভেতরে কোনো পার্থক্য করতেন না। কখনো বা ব্যক্তিগত আনুমানিক সিদ্ধান্তকেই এন্তেহসান বা উত্তম বলে আখ্যায়িত করতেন। ব্যক্তিগত আনুমানিক সিদ্ধান্ত বলতে আমি বুঝিয়েছি সেটাকে য্যুতে. কোনো ক্ষতি বা কল্যাপকে কারণ ধরে নিয়ে হুকুম দেয়া হয়। ইমাম শাফেঈ-এ.্রেণীর কেয়াসকে পুরোপুরি বাতিল করেছেন। তিনি বলতেন, 'যে ব্যক্তি নিজেই পর্্িসসসসসি ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৬৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।