১৬২ হুজ্জাতুল্লাহল বালগাহ মাসআলা উদ্ভাবন করেন। সেগুলো আলোচনা পর্যালোচনা করে দলীল প্রমাণ উপস্থাপন করেন। তারপর সেই আলেমরা সেগুলো নিয়ে খোরাসান ও এশিয়া মাইনরে ছড়িয়ে পড়েন। তারা তাদের মাজহাবের নাম দিলেন হানাফী মাজহাব । ইমাম মালেক ও ইমাম আবু হানীফা (রহঃ) আত্মপ্রকাশের প্রারস্তিক পর্যায়ে ইমাম শাফেয়ী গড়ে উঠছিলেন। তিনি পূর্বসূরিদের ওপর গবেষণা করতে গিয়ে কিছু ব্যাপার এমন দেখতে পেলেন যা অনুসরণ করা চলে না। তিনি তার রচিত “কিতাবুল উন্বে'র শুরুতে তা বর্ণমা করেছেন। তার ভেতর একটি ব্যাপার এই ছিল যে, তিনি দেখতে পেলেন, পূর্বসূরিগণ মুরসাল ও মুনকাতে হাদীসের ওপরেও আমল করতেন । অথচ সেসব হাদীসে ভুলত্রান্তি বিদ্যমান ছিল । যখন হাদীসের সব সূত্র একত্রিত করা হতো তখন পরিষ্কার দেখা যেত যে, এমন সব মুরসাল হাদীসও রয়েছে যার কোনো ভিত্তি নেই। কিছু কিছু সুরসাল রেওয়ায়েত মুসনাদ রেওয়াতের পরিপন্থীও দেখা যায়। তাই তিনি সিদ্ধান্ত নিলেন যে, নির্ধারিত শর্তাবলি না পাওয়া গেলে মুরসাল হাদীস গ্রহণ করা ষাবে না। উক্ত শর্তাবলি অসূলের কিতাবে বিদ্যমান । অপর বিষয়টি এই যে, ূ্বসূরিদের কালে বিভিন্ন পরস্পর বিরোধী হাদীসের ভেতর সমৰয় সাধনের কোনো বীধা-ধরা নিয়মনীতি ছিল না। তাই তাদের গবেষণায়. ভুলচুক দেখা দিত। তাই তিনি তার নিয়মনীতি নির্ধারণ করে এক কিতাব রচনা করলেন । গ্রন্থাকারে রচিত অসূলে ফেকাহর এটাই পয়লা কিতাব । আমাদের কাছে তার যে নমুনা পৌছেছে তা এই যে, ইমাম শাফেঈ (রহঃ) ইমাম সুহাম্মাদ ইবনে হাসানের কাছে গিয়েছিলেন। তিনি তখন মদীনার আলেমদের ওপর প্রশ্ন তুলেছিলেন যে, তারা একজন সাক্ষ্য এবং কসমের ওপর ফরসীলা দেন। ইমাম মুহাষদ যলডেন যে? আল্লাহর কিতাবের ওপর তাদের এটা বাড়াবাড়ি ।” ইমাম শাফেঈ বললেন, তা হলে আপনি কেন বলছেন, ওয়ারিসের জন্যে অসিয়ত করা জায়েখ নয়? আর-্তার দলীল হিসেবে হুমূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর' এ বক্তব্য পেশ করছেন যে, খবরদার! ওয়ারিসের জন্যে ওসিয়াত জায়েয নয়" অথচ আল্লাহ তাঁজলা বলেন, তোমাদের' কেউ মৃত্যুর মুখোমুখি হলে তাঁর জন্যে ফরজ হলো ওপিয়াত করা। শ ধরনের বেশ কিছু প্রশ্ন ইমাম শাফেই ইমাম মুহান্সদকে করলেন । ইমাম মুহাম্মদ চুপ থাকলেন, কোনো জবাব দিলেন না'। | ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।