Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৫৮ হুজ্জাতুল্লাহিল বালিগাহ জানতেন ও বুঝতেন এবং তাদের অন্তর সাহাবা ও তাবেঈদের অবদান ও গভীর জ্ঞানের প্রভাবে উদ্ভাসিত ছিল । তারা হযরত উমর, হযরত উসমান, ইবনে উমর, হযরত আয়েশা, ইবনে আব্বাস, যায়েদ ইবনে ছাবেত (রাঃ) প্রমুখের মাজহাব এবং তাদের সহচর যেমন সাঈদ ইবনে মুসাইয়াব প্রমুখের মাজহাব, হযরত উমর (রাঃ)-এর ফয়সালা ও হযরত আবু হোরায়রার হাদীসসমূহ অধিক জ্ঞাত ওবায়দুল্লাহ, যুহরী, ইয়াহিয়া ইবনে সাঈদ, যায়েদ ইবনে আসলাম ও রবিআর মাজহাবও তাদের নখদর্পণে ছিল। মদীনাবাসীদের নিকট এদের মাজহাব অন্যান্যের তুলনায় বেশি গ্রহণযোগ্য ও আমলযোগ্য ছিল। যেহেতু হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনার অনেক ফজিলাত বর্ণনা করে গেছেন এবং এ শহরটি সব যুগেই ফকীহদের আস্তানা ও আলেমদের কেন্দ্রবিন্দু ছিল, তাই এখানকার ফকীহদের গুরুত্ব বেশি দেয়া হতো । এ কারণেই আপনারা দেখবেন যে, ইমাম মালেক মদীনার মাসলাকের সাথে সুদৃঢ়ভাবে জড়িত ছিলেন। কৃফাবাসীদের কাছে অধিকতর গ্রহণ ও আমলযোগ্য ছিল হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) ও তার স্হচরবৃন্দের মাজহাব । তেমনি হযরত আলী রোঃ), শুয়ায়েহ ও শাবীর ফয়সালা এবং ইবরাহীম নাখঈর ফতোয়া তাদের কাছে অধিকতর নির্ভরযোগ্য ছিল। মাসরূক যখন তাশরীকের মাসআলায় যায়েদ-ইবনে ছাবেতের অভিমতের দিকে ঝুঁকে গেলেন, তখন আলকামা বললেন, আবদুল্লাহ ইবনে মাসউদ থেকে কেউ কি বেশি নির্ভরযোগ্য হতে পারে? তিনি তার জবাবে বললেন, না । তবে আমি ধায়েদ ইবনে ছাবেত ও মদীনাবাসীকে তাশরীক করতে দেখেছি। কোনো এক শহরের লোক যদি কোনো ব্যাপারে একমত হয়ে যেত, তাহলে তার ওপরে মজবুতভাবে জমে যেত। ইমাম মালেক রেহঃ)-এর ভিত্তিতেই বলেছেন, যেসব সুন্নতের খ্যাপারে আমাদের মতভেদ নেই তা হলো এইগুলো । যদি কোনো মাসআলায় তাদের মতভেদ দেখা দিত, তা হলে যেটা শক্তিশালী ও প্রাধান্যপ্রাপ্ত বলে বিবেচিত হতো, সেটাই তারা গ্রহণ করতেন। শক্তিশালী ও ধন্য প্রাপ্ত হবার কারণ ছিল এই যে, হয় তার বর্ণনাকারীণ সংখ্যা অধিক হতো, নয়ত তা মজবুত কেয়াস হতো কিংবা তা কুরআন ও সুন্নাহর থেকে সরাসরি উত্তাবিত বিষয় হতো । এ ( ধরন সম্পর্কে ইমাম মালেক বলেন, আমি যা কিছু শুনতে পেয়েছি তার ভেতর উত্তম মত এটাই। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।