Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বালিগাহ ১৫৭ উম্মতের সর্বোচ্চ স্তর পর্যন্ত থাক এবং আল্লাহ্‌র রাসূল পর্যন্ত না যাক। কারণ, যদি এর ভেতর. কিছুটা কমবেশ হয় তো তার দায় উম্মতের ঘাড়ে থাক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেননি, তার দায় তার ওপরে না যাক। তা ছাড়া এ স্তরের আলেমগণ সে সব থেক এ কারণে দলীল পেশ করতেন যে, সাহাবা ও তাবেঈগণ আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মূল বাণীর ভিত্তিতেই দলীল দীড় করিয়েছেন এবং তারা যদি ইজতেহাদও করে থাকেন তো যেহেতু তারা আল্লাহর রাসূলের সান্নিধ্য বা নৈকট্য লাভ করে পরবতীঁদের থেকে সর্বক্ষেত্রে উচ্চ মর্যাদায় রয়েছেন. তাই তাও নির্ভরযোগ্য ও নিঃসন্দেহে গ্রহণযোগ্য । সাহাবাদের ইলম অধিক সুরক্ষিত ছিল এবং সর্বব্যাপী ছিল। তাদের অভিমতের ওপর আমল নির্ধারিত হয়ে গেছে। হ্যা, যদি তাদের ভিতর মততোদ থাকলে সেটা ভিন্ন ব্যাপার। তাছাড়া যদি তাদের কোনো অভিমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কোনো হাদীসের প্রকাশ্য বিরোধী বলে বিবেচিত হয় তা হলেও তা গ্রহণযোগ্য নয়। পরবতীদের এটা সর্বসম্মত রীতি ছিল যে, যখন কোনো মাসআলায় হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরস্পর বিপরীত হাদীস দেখা যেত, তখন তারা সে ব্যাপারে সাহাবাদের মতামতের মুখাপেক্ষী হতেন। তাঁরা হাদীসদ্বয়ের যদি কোনোটিকে মানসুখ বলতেন কিংবা. কোনোটির বাহ্যিক অর্থের পরিবর্তন ঘটাতেন অথবা কোনোটির ব্যাখ্যা করে সমন্বয় ঘটাতেন, তবে তারাও সেটাই গ্রহণ করতেন । তথাপি. তারা কোনো হাদীস বর্জন করতেন না এবং তা না করার ব্যাপারে তারা একমত ছিলেন। কারণ, তারা সে ব্যাপারে সাহাবাদের অনুস্ত মানসুখের হুকুম, ব্যাখ্যা-বিশ্লেষণ ও সমবয় সাধনের রীতি পুরোপুরি মেনে চলতেন। এ কারণেই কুকুরের ব্যবহৃত পানি সম্পর্কিত হাদীসের ব্যাপারে ইমাম মালেক (রাঃ) বললেন, এটা হাদীস তো বটেই। কিন্তু আমি হাদীসটির ব্যাপারে কিছু জানিনা। ইবনে হাজেব তার 'মুখতাসারুল অসূল' গ্রন্থে এটি উদ্ধৃত করেছেন। তবে আমি কোনো ফকীহকে এর ওপর আমল করতে দেখিনি। যখন.সাহাবা ও তাবেঈদের মাঝে কোনো ব্যাপারে মতভেদ দেখা গেছে, তখন আলেমদের কাজ হয় নিজ নিজ মাজহাবের ইমামদের অনুসরণ করা। কারণ, তারাই সেগুলোর সঠিক-বেঠিক যাচাই করে মাজহাব ছীড় করিয়েছেন এবং তারাই সেটা জানতেন ভালো । তারা যাচাই বাছাইয়ের মূলনীতি ভালোনডাবে ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।