১৫৬ হুজ্জাতুল্লাহিল বালিগাহ “পরবতীকালে যারা আসরে তাদের প্রতিটি যুগেই একদল ন্যায়ানুগ লোক দ্বীনি ইলম অর্জন করবে ।” বস্তুত তাবেঈগণের যার. সাথে যার সাক্ষাৎ হয়েছে তার কাছ থেকে পরবর্তী আলেমগণ অযু, গোসল, নামায, হজু, বিয়ে, বেচা*কেনা এবং প্রয়োজনীয় যাবতীয় ব্যাপারের মাসায়েল শিখে নিয়েছেন। তাবেঈগণের কাছ থেকে তারা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীস, বিভিন্ন শহরের কাজি ও মুফতীদের ফয়সালা ও ফতোয়া এবং বিভিন্ন প্রয়োজনীয় মাসায়েল জেনে নিয়েছেন। তারপর তার ওপর তারা ইজতিহাদ করে আরও মাসায়েল তৈরি করেছেন। ফলে তারাও জাতির ভেতরে উচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছেন। তারা যাবতীয় দ্বীনি কাজকর্মের ইমামরূপে গণ্য হলেন। তারাও শেষে তাদের পূর্বসূত্রি ওস্তাদদের মতো বাণীসমূহের ইশারা-ইঙ্গিত ও চাহিদা নিয়ে গবেষণা ও অনুসন্ধান চালালেন। তারপর.তা থেকে ফয়সালা বের করলেন, ফতোয়া দিলেন, বর্ণনা প্রদান করলেন ও শিক্ষা দিলেন। | এ স্তরের আলেমদের অনুসৃত পদ্ধতি একই ধরনের ছিল। তাদের পদ্ধতির সারকথা ছিল, তারা রাসূল সাল্লাল্লাছ আলাইহি ওয়াসাল্লাম-এর মুসনাদ. ও মুরসাল সব হাদীসই নিতেন এবং সাহাবা ও তাবেঈদের ফতোয়া ও অভিমতকে দলীল হিসেবে দীড় করাতেন। তা এ.কারণে যে, সাহাবা ও তাবেঈদের বর্ণিত হাদীস মুরসাল বা মওকুফ হলেও তারা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সহচর ও নিকটবর্তী ন্যায়ানুগ দল বিধায় তা গ্রহণযোগ্য এবং এর দায়দায়িতও তাদেরই । তারা হয়ত এ সব হাদীস কম মর্যাদার বিধায় মাওকুফ পর্যায়ে রেখেছেন এবং হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উল্লেখ করেননি । যেমন ইবরাহীম নাখঈ তার কালে বলেছিলেন, যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মুহাকেলা ও মুসাবেনা ভিত্তিক ক্রয়-বিক্রয় নিষিদ্ধ করার হাদীস উল্লেখ করলেন তখন লোকেরা তাকে প্রশ্ন করল, “এ হাদীস ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আর কোনো হাদীস কি আপনার স্মরণে আছে? তিনি জবাব দিলেন- হ্যা, আছে, তবে তা আমি এভাবে বর্ণনা করব যে, আবদুন্লাহ এরূপ বর্ণনা করেছেন বা আলফামা এরূপ বর্ণনা করেছেন। যেমন শাবী থেকে খন একটি হাদীস জেনে নেয়ার পর প্রশ্ন করা হলো, আপনার বর্ণিত হাদীসের সনদ কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যস্ত পৌছেছে? তিনি জবাব দিলেন, না। কারণ আমি এটাই পসন্দ করি যে, আমার বর্ণনার সূত্র ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।