হজ্জাতুল্লাহিল বালিগাহ ১৪৯ জন্যে পীড়াপীড়ি করত ।.অবশেষে তিনি ভেবে চিন্তে এ রায় দিলেন যে, স্ত্রীকে মোহরে মেছাল দিতে হবে, তাকে অবশ্যই ইদ্দত পালন করতে হবে এবং মীরাছের অংশ পাবে। তখন হযরত মাকাল ইবনে ইয়াসার দীড়িয়ে বললেন, তাদের এক মহিলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্সাম এ ফয়সালাই প্রদান করেছেন। হযরত ইবনে মাসউদ (রাঃ) তা শুনে এত, খুশি হলেন যে, ইসলাম গ্রহণের পর এরূপ খুশি আর কখনো হননি । ২। দুই সাহাবীর ভেতর হাদীসের শ্রবণ নিয়ে মতান্তর দেখা দেয়। হাদীসম্বয়ও ছ্যর্থবোধক এবং যেদিকে ধারণা প্রবল হয়, সেটাই গ্রহণ করা যায়। অবশেষে এক সাহাবী পরে শ্রত অন্য হাদীস মেনে নেন। যেমন হযরত আবু হুরায়রা রোঃ)-এর মজহাব এটাই ছিল যে, ফরজ গোসলের অবস্থায় সকাল হয়ে গেলে তার রোযা হবে না। অতঃপর যখন উম্মুল মুমেনীনদের কেউ কেউ তার বিপরীত হাদীস. শোনালেন, তখন তিনি তার মত বদলালেন। ৩। কোনো সাহাবীর কাছে এমন হাদীস পৌছল যা তার প্রবল ধারণার অনুকূল নয়।. ফলে তিনি ইজতেহাদ বর্জন না করে হাদীসকে ক্রুটিপূর্ণ বর্ণনা বলে আখ্যায়িত করলেন। এর উদাহরণ হচ্ছে সেই বর্ণনাটি যা অসুলশাস্ত্রবিদগণ বর্ণনা করেছেন। তা এই যে, ফাতেমা বিনতে কয়েস:হ্যরত উমর (রাঃ)-এর কাছে সাক্ষ্য দিল যে, তাকে তিন তালাক দেয়া হয়েছে, অথচ সে জন্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি-ওয়াসাল্গুম তার থারা খাওয়ার কোনো ব্যবস্থার কথা বলেননি । হযরত উমর €রাঃ) তার সাক্ষ্য এই বলে.প্রত্যাখ্যান করলেন যে, আমি এক. মহিলার সাক্ষ্যের ওপর আল্লাহর কিতাব ছাড়তে পারি না। আমি এটাও জানিনা যে, সে সত্য সাক্ষ্য দিল, না মিথ্যা সাক্ষ্য দিল। তাই তালাকপ্রাপ্ত নারী ইদ্দত পর্যস্ত থাকা-খাওয়ার ব্যবস্থা পাবে। হযরত আয়েশা (রাঃ) ফাতেমাকে বললেন, তুমি কি আল্লাহকে ভয় কর. না? অর্থাৎ সে থাকা-খাওয়ার সুযোগ পাবে না, এ কথা বলে সরাসরি আল্লাহর কিতাবের বিরোধীতা করতে কি ভয় পেল নাঃ দ্বিতীয় উদাহরণ হচ্ছে সহীহদ্বয়ের একটি বর্ণনা । তাতে বলা হয়েছে, হযরত উমর ইবনে খাত্তাব (রাঃ)-এর মজহাব ছিল এই যে, ফরজ গোসলের অবস্থায় যদি পানি না পাওয়া যায় তা হলে তায়াম্মুম যথেষ্ট হবে না। তখন তার সামনে হযরত. আম্মার (রাঃ) এ হাদীস পেশ করলেন যে, তিনি এক সফরে হুযূর সাল্লাল্সাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সাথে ছিলেন । তখন তার ফরজ গোসলের ব্যাপার দেখা দিল। কিন্তু পানি পাওয়া গেল না। অগত্যা তিনি মাটিতে গড়াগড়ি ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।