১৪৮ হুজ্জাতুল্লাহিল বালিগাহ মূল বক্তব্য বুঝে নিতেন। সাহাবায়ে কেরাম এ পদ্ধতিতেই কোনো হুকুমকে মোরাহ ও কোনো হাদীসকে মানসুখ বলে সাব্যস্ত করতেন। সাহাবায়ে কেরামের কাছে নির্ভরযোগ্যতার মানদণ্ড ছিল অন্তরে স্বস্তি, প্রত্যয় ও প্রশান্তি সৃষ্টি হওয়া। তারা নানাবিধ দলীল প্রমাণের.টানা হেচড়ায় জড়িত হতেন না। যেমন তোমরা দেখতে পাচ্ছ যে, গ্রাম্য আরবরা কোনো কিছু খোলামেলাভাবে বলে দিলে বা ইশারা ইঙ্গিতে বললেই উদ্দিষ্ট ব্যাপারটি বুঝে ফেলে ও তারা নিশ্চিন্ত হয়ে যায়। অথচ তারা জানেও না যে, ব্যাপারটি ঘটার পেছনে কি সব কার্যকারণ রয়েছে। অবশেষে হুযূর সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম-এর যুগ শেষ হলো এবং সাহাবায়ে কেরামের যুগও একইভাবে পার হলো। অতঃপর সাহাবায়ে কেরাম বিভিন্ন দেশে ছড়িয়ে পড়লেন। প্রত্যেক সাহাবী কোনো না কোনো এলাকার অনুকরণীয় পথিকৃৎ হয়ে গেলেন। তাছাড়া 'ঘটনাবলিও অনেক বেড়ে চলল । ফলে মাসআলা মাসায়েলও অনেক জানতে চাওয়া হচ্ছিল। তখন প্রত্যেক সাহাবী নিজ নিজ স্বৃতি ও মেধা থেকে জ্ঞাত ও উদ্ভাবিত ফতোয়া দিতেন। যদি জ্ঞাত বা তদনুসারে উত্তাবিত জবাব যথেষ্ট না হতো, তাহলে নিজ জ্ঞান প্রয়োগ করে জবাব উত্তাবন করতেন। তখন তারা সেসব কারণ খুঁজতেন যেসর কারণকে ভিত্তি করে হঘূর সাল্লাল্লাহু আলাইহি “ওয়াসাল্লাম হুকুম দিতেন। বন্তৃত যেখানে কারণ পাওয়া. যেত সেখানে তারাও হুকুম জারি করতেন এবং সে হুকুমকে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উদ্দেশ্যের সাথে খাপ খাওয়াতে তিল মাত্র কসুর করতেন না। এরূপ ক্ষেত্রেই তাদের ভেতর কয়েক ধরনের মতভেদ দেখা দেয়। . ১। এক সাহাবী কোনো এক ঘটনা বা মাসআলা সম্পর্কে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হুকুম শুমেছেন এবং অন্য সাহাবী তা শুনেনমি। ফলে. তিনি সে ব্যাপারে ইজতেহাদ করেছেন। তাই মতভেদ দেখা দিয়েছে। ইজতেহাদণও কয়েক ধরনের হয় । যেষন একজনের ইজতেহাদ হাদীসের সাথে মিলে গেছে। নাসায়ী প্রথম বর্ণনা করেছেন যে, ইবনে মাসউদ (রাঃ)-কে জিজ্রেস করা হলো যে, এক মহিলার স্বামী মারা গেছে এবং সে স্ত্রীর কোনো মোহারানা নির্ধারণ করে যায়নি, এখন কি হবে? তিনি বললেন, এ ব্যাপারে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে কিছু বলতে শুনিনি ।.তারপর। থেকে 'এফ মাস ধরে তার কাছে লোক এসে এসে 'এ ব্যাপারে তার অভিমত জানার ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।