Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

১৪২ হুজ্জাতুল্লাহিল বালিগাহ বিরোধের ক্ষেত্রে একটিকে প্রাধান্য দেবার কয়েকটি কারণ থাকে- ১। সনদের ভিত্তিতে অধিক বর্ণনাকারী থাকায় প্রধান্য পায়। সেক্ষেত্রে বর্ণনাকারীকে ফকীহ হতে হয়, মুস্তাসিল ও মারফু হাদীস হতে হয়। সে হাদীসের বর্ণনাকারীকে হাদীসের সাথে সংশ্লিষ্ট হতে হয়। হয় সে প্রশ্নকারী হবে অথবা হাদীস সংশ্লিষ্ট কাজের কর্তা হবে। ২। এ কারণেও প্রাধান্য পায় যে, কোনো একটি হাদীসের বক্তব্যে ব্যাখ্যা ও তাকীদ থাকে । ৩। বিধান ও তার কারণের সুস্পষ্টতার জন্যে প্রাধান্য পায়। বিধানটি শরীআতের অন্যান্য বিধানের সাথে সংগতি রাখে এবং তার কারণও এরূপ জোরালো যে, বিধানের সাথে তার সম্পর্ক সুস্পষ্টভাবে জানা যায়। ৪ । কখনো বাইরের কোনো ব্যাপারের কারণেও প্রাধান্য পায়। অবশ্য অধিকাংশ আলেম যদি তা মেনে নেন। হাদীসসমূহ বাতিল হওয়াটা নিছক কাল্পনিক ব্যাপার যা কখনো ঘটে না। কোনো সাহাবীর এ কথা বলা যে, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নির্দেশ দিয়েছেন, অমুক কাজ নিষেধ করেছেন, এটা করা সুন্নাত, এ কাজ যে করল সে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নাফরমানী করল, এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, এ ব্যাপারে অবকাশ দিয়েছেন, আমাদের এ নির্দেশ দিয়েছেন, এ কাজ করতে আমাদের নিষেধ করেছেন, এ সবই হাদীস। তা ছাড়া সাহাবীর এ কথা বলা যে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নির্দেশ, এ থেকে বাহ্যত হাদীসটির মারফৃ হওয়া জানা যায়। তবে এ সংশয়ও থেকে যায় যে, সাহাবী কারণকে নির্দেশের ভিত্তি ধরে নিয়ে নিজে এ্রজতেহাদ করেছেন । অথবা নিজেই বিধান নির্ধারিত করেছেন যে, এটা ওয়াজিব, এটা মুস্তাহাব, এটা ব্যাপকার্থক এবং এটা বিশেধার্থক। করতেন, তার অর্থ সে কাজ তিনি কয়েকবার করেছেন। সাহাবী যখন বলেনঃ তিনি অন্য কাজ করতেন, তার অর্থ এ নয় যে, আগের কাজটি করেননি । তবে কোনো সাহাবীর এ বক্তব্য- “আমি তীর সাহচার্য ছিলাম এবং তাকে এটা নিষেধ করতে .দৌঁখনি, এবং আমরা তীর যুগে একাজ করতাম ।* বাহাত এটা কোনৌ বিধানের দলীল বটে, কিনতু হুযুর সাল্লাল্লাহু আলাইহি, ওয়াসাল্লাম-এর বক্তব্য নয়। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।