হুজ্জাতুল্লাহিল বালিগাহ ১৪১ তেমনি যে ব্যক্তি জিম্মায়. রোযা রেখে মারা গেল, তার ব্যাপারে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর এক বক্তব্যে তার তরফ থেকে রোযা রাখা ও অন্য বক্তব্যে খানা খাওয়াবার নির্দেশ রয়েছে। তেমনি যার নামাযে সন্দেহ থাকে তাকে তিনি দুটো পথ বাতলেছেন। ইচ্ছা হয় চিন্তাভাবনা করে রাকআতের সংখ্যা ঠিক করবে, অন্যথায় নিশ্চিত জানা রাকআত ধরে নামায় পুর্ণ করবে । তেমনি তার এক বক্তব্যে দেখা যায় বংশ নির্ণয়ের ক্ষেত্রে তিনি.রুখুনো চেহারা ও আকৃতি অনুমান করে রায় দিয়েছেন, কখনো লটারির মাধ্যমে তা স্থির করেছেন। যদি এসব বর্ণনায় নাসেখ-মানসুখ হবার সুস্পষ্ট দলীল থাকে তো সেটাই অনুসরণ করা হবে। এ ব্যাপারটি কখনো হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য ও বিশ্লেষণ থেকে জানা যায়; যেমন, তিনি বললেন ঃ আমি তোমাদের কবর যিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু এখন তা কর। কখনো তা এভাবে জানা যায় যে, হাদীস দুটোর সমবয় সাধন সম্ভব নয় এবং একটি হাদীস আগের ও অপরটি পরের । পরবর্তী হাদীসের বিধান চালু হয়েছে ও প্রথমটির বিধান উহ্য হয়েছে। ফলে ফকীহ সাহাবীরা বুঝে নিয়েছেন যে, দ্বিতীয় হাদীস পয়লা হাদীসকে মানসুখ করেছে অথবা হাদীস দুটোয় মতভেদ থাকায়, ফকীহ সাহাবীদের কেউ বলে দিলেন, একটি অপরটির নাসেখ । অবশ্য এ নসখ দৃশ্যত ঠিক হলেও চূড়ান্ত ধরা যাবে না। ফকীহরা তা বললেও যদি দেখা যায় যে, তাদের শায়েখদের আমল তার বিপরীত তা হলে তাদের বলাটাই যথেষ্ট হবে না। নসখের পরিণতিতে এক হুকুমের বদলে অন্য. হুকুম কায়েম হয়। মূলত একটি হুকুম বিলুপ্ত হয়। তা এজন্যে যে, সে বিধানের কারণ শেষ হয়ে গেছে। অথ্থবা মূল উদ্দেশ্যের জন্যে তার কারণ হওয়ায় সম্ভাবনা শেষে হয়েছে। কিংৰ তার কারণ হরার পথে অন্তরায় সৃষ্টি হয়েছে। অথবা আল্লাহর তরফের ওহী এসে তা রদ করেছে কিংবা হুযুর সাল্লাল্লাহু আলাইহ্রি ৪য়াসাল্লাম:এর _ইজতেহাদে একটির ওপর অপরটির প্রাধান্য পেয়েছে। এটা তখনই.হয় যখন পয়লা হুকুমটি ইজতেহাদের মাধ্যমে প্রদত্ত হয়। যেমন মিরাজের হাদীসে আল্লাহ তাআলা বলেনঃ আমার রক্তব্যে কোনো রদবদল নেই। যদি দুটো হাদীসের সময় সাধন কিংরা ব্যাখ্যার দ্বারাও দুটো রাখার কোনো দুযোগ না থাকে, এমনকি নসখ হওয়ারও কোনো প্রমাণ না থারে, তখন বিরোধ, থেকেই,যায়। সেক্ষেত্রে যদি কোনোটিকে প্রাধান্য দেয়ার কারণ দেখা, দেয়.তো সেটাকে প্রাধান্য দেবে। অন্যথায় দুটোকেই বাদ দেবে। রঃ ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।