১৪০ হুজ্জাতুল্লাহিল বালিগাহ হবে' অর্থাৎ ভুলবশত কৃত পাপ মাফ্ক করা হবে, কিংবা ওযু ছাড়া নামায নেই বা ওলি ছাড়া বিয়ে নেই' অথবা 'সব আমলে ভিত্তি হলো নিয়ত" অর্থাৎ নিয়ত ছাড়া আমলের সেই প্রভাব সৃষ্টি হয় না যা শরীয়াত নির্ধারণ করেছে, কিংবা “যখন নামাযে দীড়াও ধুয়ে নাও' অর্থাৎ যদি তুমি ওযূ করে না থাকো, করে নাও ইত্যাদি কোনো ব্যাখ্যার অপেক্ষা রাখে না। কারণ আরবের লোক এর প্রতিটি শব্দের যথাযথ প্রয়োগ সম্পর্কে অবহিত। তাই তারা এর যথাযথ অর্থই গ্রহণ করে, মূলত এসব তাদের অহরহ ব্যবহারের ভাষা । ফলে এর প্রকাশ্য অর্থের বাইরে কোনো অর্থ তারা বুঝে না। তবে যদি দুটো কাজই কোনো মাসআলার জবাব হয় কিংবা কোনো ঘটনার ফয়সালা হয়, তখন যদি তার ভেতরে পার্থক্য সৃষ্টিকারী কোনো কারণ পাওয়া যায় তাহলে তদনুসারেই সিদ্ধান্ত নেয়া হবে। যেমন কোনো যুবক তার কাছে রোযা রাখা অবস্থায় স্ত্রীকে চুম্বন দান সম্পর্কে জানতে চাইল তো তিনি তাকে নিষেধ করলেন। পক্ষান্তরে যখন এর বৃদ্ধ প্রশ্ন করল, তখন তিনি তাকে অনুমতি দিলেন। যদি এক হাদীসে কোনো প্রয়োজনের দিকে ইঙ্গিত পাওয়া যায় কিংবা ্রশ্নকারীর অনীহার কারণে নির্দেশ তামিল না করার ব্যাপারটি এড়িয়ে যাওয়া হয়, অথবা. কেউ যদি ইচ্ছা করে সেটাকে কড়াকড়িভাবে পালন করে, অথচ অপর হাদীসে তা প্রমাণিত না হয়, তাহলে প্রথমটি রোখসত ও দ্বিতীয়টি আবীমাত হিসেবে গণ্য হবে। যদি দুটো কাজই কোনো পরীক্ষা থেকে রেহাই দান কিংবা কোনো পাপের শাস্তি দান অথবা কোনো কসম ভাঙ্গার কাফফারা হয় তো উভয়টিকে সঠিক বলে গ্রহণ করা.হবে। তবে নাসেখ-মান্সুখ হবার সম্ভাবনাও থেকে যাবে । এ পদ্ধতির ভিত্তিতেই হায়েজগ্রস্ত নারীর ব্যাপারে ফতোয়া দেয়া হয়েছে। কখনো প্রতি দু ওয়াক্ত নামাযে গোসলের নির্দেশ দেয়া হয়েছে। কখনো এ কথা বলা হয়েছে, স্বভাবত যতদিন হায়েজ থাকার কথা, ততদিনই হায়েজের দিন হিসেবে গণ্য হবে। কোথাও বলা হয়েছে বেশি রক্ত ঝরার দিনগুলোকে হায়েজের কাল ধরা হবে। এসব এ কারণে হয়েছে যে, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়েজ রস্তা নারীকে দুটো এখতিয়ার দিয়েছেন। ইচ্ছে করলে সে অভ্যেসগত দিনগুলো পুরো অপেক্ষা করতে পারে অথবা রক্তের রঙ বিলুপ্ত হওয়াকে হায়েজের কাল বলে গণ্য করতে পারে । কারণ দুটোই হায়েজের কাল নির্ণয়ের মানদণ্ড হতে পারে। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।