Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুল্লাহিল বালিগাহ ১৩৯ নিদর্শন মিলবে কিংবা কোনো ফকীহ সাহাবী থেকে তা বর্ণিত হবে । যেমন দোয়া কবুলের সময় সম্পর্কে হযরত আবদুল্লাহ ইবনে সালাম রোঃ)-এর এ বক্তব্য যে, সেটা হলো সূর্যা্তের প্রান্ধালে। হযরত আবু হুরায়রা (রাঃ) সে ব্যাপারে প্রশ্ন তোলেন যে, সে সময়ে নামায বৈধ নয়। অথচ হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঃ “এক মুসলমান নামাযে রত অবস্থায় যে প্রার্থনা জানাবে তা পাবে।' জবাবে হযরত আবদুল্লাহ ইবনে সালাম (রাঃ) বলেন ঃ নামাযের জন্যে অপেক্ষমাণ ব্যক্তিও নামাযরত ব্যক্তির সমান । এটা তো হলো দূরের ব্যাখ্যার ব্যাপার । এ ব্যাখ্যা শুধু তখনই গ্রহণযোগ্য হবে যখন কোনো ফকীহ সাহাবীর থেকে তা পাওয়া যাবে। দূরের ব্যাখ্যা সেটাই যাসুস্থ বিবেকের সামনে পেশ করলে তার সংগতিহীনতা ও প্রমাণহীনতার জন্যে গ্রহণযোগ্য বলে বিবেচিত হয় না। তারপর যদি তা প্রকাশ্য ইঙ্গিত, সুস্পষ্ট তাৎপর্য কিংবা সুস্পষ্ট বক্তব্যের পরিপন্থী হয় তা হলে আদৌ বৈধ নয়। কাছাকাছি ব্যাখ্যার অন্যতম হলো 'কসরে আম বা সীমিত সাধারণ হুকুম । এ ধরনের নির্দেশে কিছু সংখ্যক লোককে শামিল করার রীতি থাকে এবং তা থেকে এমন স্থানে সাধারণ অর্থবোধক শব্দ ব্যবহার করা হয় যেখানে স্বভাবতই ভুল বুঝাবুঝির অবকাশ থাকে । যেমন প্রশংসাকীর্তন কিংবা নিন্দাগাথা রচনা । সাধারণ অর্থবোধক শব্দের অন্যতম হলো সেই শব্দ যা নির্দেশের মূল উদ্দেশ্য সাধনের পর যার জন্যে তা প্রযুক্ত হয় সে কাজে লাগানো হয়। সেটাকে সংশয়পূর্ণ বাক্যের অন্তর্ভুক্ত করা হবে৷ যেমন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ “যে জমিনে বৃষ্টির পানি ফসল দেয় তার ওশর (দশমাংশ) হবে।” অন্যত্র তিনি বলেনঃ পাচ ওয়াসাকের কম হলে যাকাত নেই। একটি ব্যখ্যা এটাও যে, প্রত্যেক হাদীসকে বিশেষ এক উপযোগী অর্থে গ্রহণ করা হবে। একটি ব্যাখ্যা এই যে, দুটোকেই মাকরূহ পর্যায়ে রেখে সামগ্িক বিবেচনায় বৈধতা বুঝানোর জন্যে ব্যবহৃত হবে । অবশ্য যদি তা সম্ভব হয়। তখন কড়াকড়ি করাকে সতর্কীকরণ হিসেবে বিবেচনা করা হবে, যদি পূর্বে কোনো অন্যায় ঘটে থাকে । তবে এ নির্দেশ- “তোমাদের জন্যে মৃত জীব হারাম করা হলো, কিংবা তোমাদের জন্যে তোমাদের মাতাকে হারাম করা হলো" অর্থাৎ তাদের বিয়ে করা হারাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বক্তব্য “নজর লাগা সত্য" অর্থাৎ নজরের প্রভাব হওয়া প্রমাণিত সত্য কিংবা রাসূল সত্য অর্থাৎ রাসূলের প্রেরিত হওয়া সত্য, অথবা 'আমার উন্মতের ভুল-চুক উপেক্ষিত ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।