১৩৬ হজ্জাতুল্লাহিল বালিগাই শরীআতের আইন-কানুন অবকাশ দান ও সহজীকরণের নিয়মনীতি এবং দ্বীনের বিধানাবলি' তারা নির্দেশদান ও নিষিদ্ধ করা থেকে বুঝে নিয়েছিলেন। বিজ্ঞ হেকীমের দীর্ঘ সাহচর্য ও তার ব্যবস্থাবলি নিরীক্ষণ করে যেভাবে কোনো লোক বিভিন্ন দাওয়াইর উদ্দেশ্যাবলি বুঝতে পায় এও তেমনি ব্যাপার বৈ নয়। ১ সাহাবায়ে কেরাম শরীয়তী আইন কানুন জানা ও বুঝার ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে আসীন ছিলেন। এক ব্যক্তি ফরয নামায পড়েই নফল নামায পড়ার উদ্যোগ নিলে উমর ফারুক (রাঃ) বললেন- এর ফলে তুমি আগের লোকের মতোই ধ্বংস হবে। এ কথা শুনে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন- হে উমর! তোমার অভিমতকে আল্লাহ পাক যথার্থ বলেছেন। তেমনি জুমআর দিন গোসল করার কারণ বর্ণনা করেন ইবনে আব্বাস (রাঃ)। হযরত উমর (রাঃ) বলেন- আমার তিনটি কথা আল্লাহ পাকের ইচ্ছার সাথে মিলে গেছে। ক্রয়-বিক্রয় নিষিদ্ধ হওয়ার ব্যাপারে হযরত যায়েদ (রাঃ)-এর বক্তব্যও এ শ্রেণীর অন্তর্ভূক্ত! যেমন তিনি বলেন- বিভিন্ন রোগে ফল-ফসল বিকৃত ও নষ্ট হলে --- ইত্যাদি । এ শ্রেণীরই অন্তর্তুক্ত হলো হযরত আয়েশা (রাঃ)-এর এ বক্তব্যটি ঃ নারীরা আজ যে ধরনের কাজ কারবার চালু করেছে, তা যদি হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন তাহলে তাদের সেভাবেই মসজিদে আসতে বারণ করতেন যেভাবে বনী ইসরাঈলের নারীদের বারণ করা হয়েছিল। শরীআতের মর্ম অনুধাবনের সেটাই সার্বিক পদ্ধতি যা কুরআন ও সুন্নায় বর্ণিত হয়েছে। যেমন, “তোমাদের জন্যে কিসাসের মধ্যেই জীবন রয়েছে হে জ্ঞানীবর্গ! তিনি আরও বলেন £“আমি জানতে পেয়েছি তোমরা গোপনে কিছু ক্রছ-তাই আমি তোমাদের ক্ষমা করলাম ও ব্যাপারটি উপেক্ষা করলাম ।” অন্যব্র তিনি বলেন; এখন তোয়াদের রোঝা আল্লাহ হালকা করে দিলেন এবং তিনি জেনে গেছেন যে, তোমাদের ভেতর অলসতা রয়েছে। তিনি আরও বলেন £ যদি তোমরা এরূপ না কর তাহলে.বিশ্বে ফেতনা ফ্যাসাদ সৃষ্টি হরে। অন্যত্র তিনি বলেন ঃ এক নারী ভুলে গেলে অন্য নারীটি স্মরণ করিয়ে দেবে। হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন $ “এ কারণে যে, সে জানেনা তার হাত রাত্রে কোথায় বিচরণ করেছে।' মানে তা কোন বস্তু স্পর্শ করেছে। তার অন্য. একটি বক্তব্য এই- (সকাল পর্যন্ত যে শুয়ে থাকে) শয়তান তার নাকের ভেতর রাত কাটায়।” এর পরের মর্যাদা হলো ইশারা ইঙ্গিতের মাধ্যমে যে অর্থ বুঝা যায় তার। যেমন হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন $ লা*নতের দুটো কারণ ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।