১৩৪ অধ্যায়” ৭৯- কিতাব ও সুন্নাহ থেকে শরীআত বুঝার উপায় জেনে নিন, যে সব শব্দ সন্তোষ কিংবা অসন্তোষের প্রমাণ দেয় তা হচ্ছে, ভালোবাসা, ঘৃণা, অভিশাপ, দয়া, নৈকট্য ও দূরত্ব । তেমনি যে সব শব্দে ক্রিয়া প্রিয় ও অপ্রিয় লোকের 'সাথে সম্পৃক্ত হয় সেগুলো। যেমন মুমিন, মুনাফেক, ফেরেশতা, শয়তান, জান্নাতী, জাহান্নামী । তেমনি যে সব শব্দে আদেশ বা নিষেধসূলক কাজের পরিণাম ব্যক্ত হয় । যেমন প্রশংসনীয় কার্যাবলি বা নিন্দনীয় কার্যাবলি । তেমনি: সে সব ক্রিয়া যা হুযূর সান্নাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার কিংবা না করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। অবশ্য ওয়াজিব, মুস্তাহাব, হারাম ও মাকরূহর ভেতর পার্থক্য থাকা চাই। তার সুস্পষ্ট পন্থা হলো এই যে, সে কাজটি যে করবে না তার অবস্থা কি হবে সেটা বর্ণনা করা । যেমন, যে ব্যক্তি তার সম্পদের যাকাত আদায় করবে না, কেয়ামতের দিন তার সম্পদ তার সামনে সাপ হয়ে আত্মপ্রকাশ করবে হোদীস)। অন্যত্র হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, “যে তা করে না, তার কোনো ক্ষতি নেই।' পার্থক্য সৃষ্টির জন্যে ব্যবহৃত শব্দাবলি এরূপও হয়, য্যাজিবু অর্থাৎ ওয়াজিব, হালাল নয়। তা ছাড়া কোনো কিছুকে ইসলাম বা কুফরের অঙ্গ কিংবা কঠোরভাবে কোনো কাজ করা বা না করার নির্দেশ দেয়া হয় তা থেকেও বিধানের পার্থক্য -ও বৈশিষ্ট্য প্রকাশ পায়। তেমনি যদি ব্লা হয় এ কাজটা মানবতা পরিপন্থী এবং এটা অনুচিত কাজ, এতেও বৈশিষ্ট্য প্রকাশ পায় । তেমনি সাহবায়ে কেরাম ও তাবেঈন যদি কোনো বিধান বলে থাকেন। যেমন- উমর ফারুক (রাঃ) বলেছেন, তেলাওয়াতের সিজদা ওয়াজিব নয় । হযরত আলী (রাঃ) ঘলেছেন, বিতর নামায ওয়াজিব নয়। তারপর উদ্দেশ্যের অবস্থা বিচার করে দেখতে হবে কাজটি ইবাদতে প্রদায়ক কিংবা পাপ পথের প্রতিবন্ধক কিনা? অথবা ব্যক্তিত্ সৃষ্টি ও সংরক্ষণ এবং উত্তম শিষ্টাচারের কাজ কি না? অতঃপর যদি কারণ, অঙ্গ ও শর্ত জানতে হয় তা হলে তার পরিষ্কার পন্থা হলো এই, সেটা কোনো বাণী দ্বারা প্রমাণিত হয়। যেমন “সকল নেশার দ্রব্য হারাম' ৷ কিংবা “সূরা ফাতিহা ছাড়া নামায নেই" অথবা “তোমাদের নামায ততক্ষণ কবুল হবে না যতক্ষণ ওজু না করবে?" ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১৩৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।