১২৬ হুজ্জাতুল্লাহিল বালিগাহ তাঁর অনুসারী রাষ্ট্রনায়ক ছিলেন হারুনুর রশীদ ও তার ছেলে আমীন ও মামুনুর রশীদ । ইমাম মালিকের “যুগেই তার এ কিতাব অত্যন্ত খ্যাতি লাভ করে। সমগ্র মুসলিম জাহানেই তা ছড়িয়ে পড়েছিল । পরবর্তী যুগে উত্তরোত্তর তার সুখ্যাতি বেড়েই চলল । কিতাবটির দিকে সবারই দৃষ্টি আকৃষ্ট হতে লাগল । বিভিন্ন শহরের ফকীহগণ বিশেষত বাগদাদের বাসিন্দারা এ কিতাবকে বিভিন্ন ব্যাপারে ভিত্তি হিসেবে নির্ধারণ করল । হাদিসবেত্তারা এ গ্রন্থ থেকে হাদীস সংগ্ৰহ করে চললেন। তারা এর হাদীসের গুণাবলি ও ব্যাখ্যা-বিশ্রেষণ তুলে ধরলেন। তার মুতাবেজাত ও শাওয়াহেদ বর্ণনা করলেন। গরীব হাদীসের ব্যাখ্যা দিলেন । তার ব্যাপারের জটিলতা দূর করলেন । তা থেকে সৃষ্ট মাসআলা নিয়ে পর্যালোচনা চালালেন। তাব্র বর্ণনাকারীদের পরিচিতি ও অনুসন্ধান এ পর্যায়ে পৌছলেন যে, তা নিয়ে আর কারো ভাবার অবকাশ থাকল না। যদি সুস্পষ্ট সত্য বুঝতে চান তো মুআত্তার সাথে ইমাম মুহাম্মদের কিতাবুল আছার ও ইমাম আবূ ইউসুফের কিতাবুল আমাল তুলনা করুন৷ অনেক পার্থক্য দেখতে পাবেন । আপনি কি কখনো দেখেছেন যে, কোনো মুহাদ্দিস বা ফকীহ সে কিতাব দুটোর দিকে আদৌ জক্ষেপ করেছেন? তবে সহীহ বুখারী ও সহীহ মুসলিমের ব্যাপারে সকল মুহাদ্দিস একমত যে, -সে দু'খ্রন্থে যে সব মুস্তাসিল ও মারফু বর্ণনা রয়েছে তা সবই অকাট্যব্ধপে বিশুদ্ধ । আর সে বর্ণনাগুলো গ্রস্থকারদের পর্যন্ত মুতাওয়াতার বর্ণিত হয়েছে । যে লোকই এ দুটোকে সাধারণ কিছু ভাববে যে বিদআতী। সে ঈম্মাদারদের পথ ছেড়ে ভিন পথে পা বাড়িয়েছে।, যদি এ সত্যটি সুস্পষ্টভাবে বুঝতে চান তাহলে সে গ্রন্দ্বয়ের সাথে ইবনে ঝ্লাবিসায়বার কিতাব, তাহাভীর কিতাব ও মুসনাদে খাওয়ারিযমীর তুলনা করুন । তাহলে সেক্ষেবে বিরাট পার্থক্য দেখতে পাবেন। ইমান হাকেমের সংকলিত 'মুস্তাদরাক'-এ সেসব হাদীস সংকলিত হয়েছে যা ইস্াম বুখারী ও ইমাম মুসলিমের শর্ত মোতাবেক বিশুদ্ধ, অথচ তারা তার উল্লেখ-করেননি । আমি ইমাম হাকেমের মুস্তাদরাক অধ্যয়ন ও বিশ্লেষণ করে বুঝতে প্েলাম- এক বিরেচনায় তা সঠিক হলৈও অন্য' বিবেচনায় সঠিক' নয় । কারণ, ইমাম হাতেম সে সব বর্ণনকারীর হাদীসই নিয়েছেন যাদের থেকে শায়খাইন নিয়েছেন । বিশুদ্ধতা ও অবিচ্ছিন্নতা সম্পর্কিত তাদের শর্তও তাতে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১২৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।