Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 2
/ ৩১৭
📝 লেখা 📖 পিডিএফ

১২৪ হুজ্জাতুল্লাহিল বালিগাহ বিশাল এলাকায় মশহুর ও সুপরিচিত এবং সে এলাকার সব মুসলমান তা মেনে চলছে। আর তা বর্ণিত হয়েছে সাহাবা ও তাবেঈনদের বড় একদল থেকে । তৃতীয় স্তরে রয়েছে সে সব হাদীস যার সনদ সহীহ কিংবা হাসান এবং হাদীস বিশারদ আলেমগণ তার সপক্ষে সাক্ষ্য দিয়েছেন। কিন্তু সে হাদীস এরূপ মাতরুক নয় যে, কেউ তার দিকে ভ্রুক্ষেপ করেননি । পক্ষান্তরে যে হাদীসের সনদ ও মতন অর্থাৎ সূত্র ও বাক্য মাওজু ও জঈফ হয়. কিংবা মাকলুব বা মজহুল হয় বর্ণনাকারী দ্বারা বর্ণিত হয় কিংবা সে যুগের মরন্তরের পূর্বসূরিগণ সে বর্ণনার বিরুদ্ধে একমত, এ ধরনের বর্ণনা গ্রহণের কোনে: উপায় নেই। . সৃহীহ বা শুদ্ধ সংকলনের অর্থ এই যে, গ্রন্থের সংকলক নিজকে সীমিত রেখেছেন শুধুমাত্র সহীহ ও হাসান হাদীস সংকলনের জন্যে। তিনি মাকলুব, শাজ ও জঈদ হাদীস সংকলিত না করার জন্য সংকল্পবদ্ধ। যদি তিনি সে ধরনের কোনো হাদীস তা'র সংকলনে ঠাই দেন তো তার অবস্থাও সাথে সাথে বলে দেবেন। অবস্থা বর্ণনাসহ সেরূপ কোনো হাদীস উদ্ধৃত করা অন্যায় নয়। মশহুর হাদীস মানে উক্ত হাদীসগুলো সংকলিত হবার আগে ও পরে সব যুগেই হাদীসবেস্তাদের মুখে মুখে চলে আসছিল। হাদীসের ইমামগণ কিতাব সংকলনের আগেই বিভিন্ন সূত্রে সে সব হাদীস বর্ণনা করেছেন। তারপর সেগুলো নিজ নিজ মুসনাদ বা জামে সংকলনে সন্নিবেশিত করেছেন৷ পরিশেষে সে সব সংকলনের বর্ণনাগুলো হিফজ করার ব্যবস্থা করেছেন। তার ওপর যত প্রশ্ন তোলা. . হয়েছিল তার বিশ্লেষণ দেয়া হয়েছে। গরীব হাদীসের ব্যাখ্যা দেয়া হয়েছে! তার হরকত ঠিক করা হয়েছে। তার সুত্রগুলো বিশ্লেষণ করা হয়েছে। এমনকি সে সব থেকে ফিকাহর মাসআলা বের করা হয়েছে। তার বর্ণনাগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ প্রদত্ত হয়েছে। এমনকি এ. কাজ আজও অব্যাহতভাবে চলছে। অবশেষে ইল্লা য্লাশাআল্লাহ এমন কোনো সংশ্লিষ্ট দিক হাদীসের অবশিষ্ট নেই যা বিশ্লেষিত ও পর্যালোচিত হয়নি। হাদীসের চুলছেঁড়া বিশ্লেষক ও সমলোচকগণ হাদীস সংকলকের সংকলনপূর্ব বর্ণনা ও পরবর্তী গ্রন্থনা উভয় ব্যাপারে পর্যালোচনা করে হাদীসের বিভ্দ্ীতা ও সংকলনের নির্ভলতার ব্যাপারে সবাই একমত হয়েছেন। তারা সংকলকের মতামতের সাথেও মতৈক্য প্রকাশ করেছেন এবং তাকে ভূয়সী প্রশংসা করেছেন। অধিকন্তু ফিকহার ইমামগণ সে সংকলন থেকে হাদীস নিয়ে শরীআতের ৬////.2177211001-019

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।