১২৩ অধ্যাম়-৭৭, মনে রাখা দরকার, শরীআত ও তার বিধান জানার জন্যে আমাদের একটি মাধ্যম, আর তা হচ্ছে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বার্তা ও বাণী। তবে অভিজ্ঞতা, সঠিক দৃষ্টিভঙ্গি, দূরদর্শিতা ইত্যাদির মাধ্যমে কিছু জনকল্যাণমূলক জ্ঞান অর্জিত হতে পারে। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বার্তা পৌছাবার একটাই মাধ্যম আর তা হচ্ছে খবরে মুস্তাসিল বা অবিচ্ছিন্ন সনদের বার্তা যা অমুক থেকে অমুক নিয়মে হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে থাকে । হোক তা হুযূর সাল্লাল্লাহু আলাইহি . ওয়াসাল্লাম-এর সরাসরি কথা কিংবা কোনো সাহাবীর মাধ্যমে পাওয়া কথা। তাও আবার হওয়া চাই সাহাবা ও তাবেঈনদের একটি দলের থেকে পাওয়া বিশুদ্ধ বর্ণনা । তাও এভাবের বর্ণনা হতে হবে যে, শরীআত প্রবর্তকের ইা্গত না পেয়ে তার নামে একনপ দৃঢ়তার সাথে তারা বর্ণনা করতে পারতেন না। এ ধরনের বর্ণনা হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সামান্যরূপে গৃহীত হয়। আমাদের যুগে সে সব বর্ণনা লাভের একমাত্র উপায় হলো হাদীস সংকলনসমূহ | কারণ, এখন আর এমন কোনো বর্ণনা অবশিষ্ট নেই যা গ্রস্থাকারে সংকলিত হয়নি। তবে হাদীস সংকলনগুলোর কয়েকটি স্তর ও বিভিন্ন মর্যাদা বিন্যস্ত হয়েছে। তাই এ স্তর ও মর্যাদার পার্থক্যগুলো জানা দরকার । যেমন বিগত পর্যালোচনায় বলা হয়েছে, হাদীসের সর্বোত্তম শ্রেণী হলো মুতাওয়াতের হাদীস। সমগ্র উন্মত তা হণ ও বাস্তবায়নের ব্যাপারে একমত ॥ দ্বিতীয় স্তরে রয়েছে বিভিন্ন সূত্রে প্রাপ্ত মুস্তাফীজ হাদীস । কারণ তাতে কোনো নির্ভরযোগ্য সংশয় অবশিষ্ট নেই। যুগের অধিকাংশ ফিকাহবিদ তা গ্রহণ ও বাস্তবানে একমত হয়েছেন। অথবা সে সব হাদীস বিশেষত হারামাইন শরীফের আলিমদের মাঝে সেগুলোর ব্যাপারে কোনো মতভেদ নেই। যেহেতু প্রাথমিক যুগে খোলাফায়ে রাশেদীনের রাজধানী ছিল. হারামাইন এবং সব যুগের হাদীসের আলেমগণ সেখানে যাতায়াত করতেন, তাই সেখানকার হাদীসবেত্তা আলেমগণ কোনো ভুল সিদ্ধান্ত নিতে কিংবা সমর্থন করতে পারেন না। অথবা সে সব হাদীস যা এক ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।