১১৮ হুজ্জাতুল্লাহিল বালিগাহ জানেন, উম্মতের নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে বস্তু বিশেষকেই ওয়াজিব বা হারাম করা সময়ের দাবি। সে মতে অনুমোদন ও অননুমোদনের ব্যাপারটি বন্তুগুলোর সাথেই সংশিষ্ট রয়েছে এবং সবেচ্চি পরিষদে সেটাই লিপিবদ্ধ হয়েছে। পক্ষান্তরে কেউ যদি উঁচু মানের পশমি পোশাক পরিধান করে যা রেশমি বস্ত্রের চেয়েও উন্নত ও দামি তাতে গুনাহ নেই। তবে যদি তা দেখে অভাবী ও দরিদ্রের মনঃকষ্ট দেখা দেয় কিংবা অন্যলোক তা করার জন্যে উৎসাহিত হয় অথবা বিলাসিতাই যদি তার উদ্দেশ্য হয়, তা হলে সেই সব কারণে তার গুনাহ হবে, অন্যথায় নয়। আপনি যেখানেই সাহাবায়ে কেরামকে কিংবা তাবেঈনদের পরিমাপকে ভিত্তি নির্ধারণ করতে দেখবেন, সেখানে তাদের লক্ষ্য হলো “মুসলেহাত বর্ণনা করা ও তার জন্যে উৎসাহিত করা । অথবা তার অকল্যাণ বর্ণনা করে তা থেকে সতর্ক করা। সেটা তারা নিছক একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। সেটা তাদের লক্ষবস্তু নয়, লক্ষ্য বস্তু হলো যার পরিমাপ বলা হলো সেই ব্তুটি। বাহয দৃষ্টিতে তা ধরা পড়ুক বা নাই পড়ুক। তবে শরীআত যেখানে পরিমাপ নির্ধারণ করে তার বিনিময় গ্রহণের অনুমতি দিয়েছে, যেমন 'বিস্তে মাখাস*কে পূর্ণদেহী জন্তুর সাথে আন্দাজ করে বিনিময় নির্ধারণের সমর্থন জানিয়েছে, সেটাও তো পরিমাপকে মানদণ্ড বা ভিত্তি বানানোর শামিল । সেক্ষেত্রেও কথা হচ্ছে, অনুমান-আন্দাজ কখনো যথাযথ ও পূর্ণ হয় না এবং তাতেও সঃস্যা সৃষ্টি হয়। অনেক সময় এমন কিছুর সাথে আন্দাজ করা হয় যার সাথে অনেক কিছুই সংশ্লিষ্ট । উদাহরণ স্বরূপ বিস্তে মাখাসকেই ধরুন। একটি বিস্তে মাখাস অপর একটি বিস্তে মাখাস থেকে উত্তম। তাই একটির ভিত্তিতে বিধান দেয়া যায় না। কখনো মূল্যের সাথে আন্দাজ লাগানো সামিকভাবে কোনো জ্ঞাত সীমারেখার সাথে হতৈ পারে। যেমন হাত কাটার জন্যে চোরাই মালের ' নেসাবের আন্দাজ ঠিক করা হয় তিন দিরহাম বা এক-চতুর্থাংশ দীনার মূল্যের ভিত্তিতে । মনে রাখা দরকার যে, কোনো কিছু ওয়াজিব হওয়া বা হারাম হওয়া মূলত পরিমাপ নির্ধারণের দুটি শ্রেণী। তার কারণ, কখনো কোনো কল্যাণ বা অকল্যাণের কয়েকটি রূপ হতে পারে। পক্ষান্তরে ওয়াজিব হওয়া বা হারাম হওয়ার নির্দিষ্ট একটি রূপ রয়েছে । কারণ এ দুটো বিধিবদ্ধ হওয়ার ব্যাপারগুলোর অন্তর্তুক্ত। কিংবা তার অবস্থা পূর্বেকার দ্বীগুলোয়ও জানা যীয়। অথবা সে ব্যাপারে প্রচুর আগ্রহ বিদ্যমান । এ কারণেই হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।