১১৬ হুজ্জাতুল্লাহিল বালিগাহ অনেক সময় ওয়াজিব ও হারাম হওয়ার সাময়িক কারণ দেখা দেয়। যে কারণ, সর্বোচ্চ পরিষদে তা ওয়াজিব বা হারাম বলে লিপিবদ্ধ হয় । যেমন কারো প্রশ্ন তোলা এবং জনগণের সেদিকে আকৃষ্ট হওয়া কিংবা তা থেকে মুখ ফেরানো । এগুলোর যুক্তিথাহ্য কোনো অর্থ হয় না। মানে, যদিও শরীআত ও তার বিধানের সীমারেখা আমরা জানি, কিন্তু তার সর্বোচ্চ পরিষদে লিপিবদ্ধ হওয়া এবং পবিত্র মজলিসে তার নকশা চিত্রিত হওয়া শুধু শরীআতের দলীল ছারাই আমরা জানতে পাই। কারণ এটা এমন ব্যাপারের অন্ত্ৃক্ত যা বুঝার উপায়ই হচ্ছে আল্লাহ পাকের জানিয়ে দেয়া। তার উদাহরণ হচ্ছে বরফ । আমরা জীনি প্রচণ্ড ঠাণ্ডার কারণে বরফ জমে। কিন্তু আমরা জানিনা অমুক পাত্রের পানি জমল কিনা । কারণ, তা স্বচক্ষে না দেখে কিংবা কেউ দেখে এসে না বলে দিলে তা বলা যায় না। রঃ এ কেয়াসের ভিত্তিতেই আমরা জানতে পাই, যাকাতের একটা নেসাব হওয়া জরুরি । আমরা এও জানি, দু'শ দিরহাম ও পাঁচ ওসাক শস্য বা ফল একটি যথোপযুক্ত পরিমাণ । কারণ, এ উদ্ৃত্ত ধন-সম্পদ ধনী হওয়ার জন্যে যথেষ্ট। জাতির কাছেও এ দুটো দ্রব্য ব্যবহৃত ও বিধিসম্মত। অথচ আমরা জানিনা আল্লাহ তাআলাও আমাদের জন্যে এ নেসাবই নির্ধারণ ও অপরিহার্য করেছেন কিনা? তিনি এর ভিত্তিতেই তাঁর সন্তুষ্টি ও অসন্তুষ্টি বিবেচনা করবেন কিনা তাও আমাদের জানা নেই। সে ব্যাপারটি আমরা শুধু শরয়ী দলীলের মাধ্যমেই জানতে পারি। এভাবের আরও কয়েকটি ব্যাপার রয়েছে যা ওহী বা হাদীস ছাড়া আমরা জানতে পারি না। হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলমানদের ভেতর সব চাইতে বড় অপরাধী সেই ব্যক্তি ........ ইত্যাদি। অন্যত্র তিনি বলেন, আমার তয় হয়, এটা আবার তোমাদের উপর ফরজ না হয়ে যায়। বহু সংখ্যক নির্ভরযোগ্য আলেম এ ব্যাপারে একমন যে, পরিমাণ নির্ধারণের ব্যাপারগুলোয় কেয়াস চলে না। তা ছাড়া এ ব্যাপারেও তারা একমত যে, কিয়াসের মূল কথা হচ্ছে, কোনো মিশ্র কারণের ভিত্তিতেই মূলের হুকুমটি শাখা-প্রশাখায় স্থানান্তরিত করা । তার অর্থ এ নয় যে, কোনো মুসলেহাতের চিন্তাকে তার কারণ বানানো হবে কিংবা কোনো উপযোগী বন্ধু পেলেই সেটাকে উদ্দিষ্ট অংশ বা শর্ত বানানো হবে। এ ব্যাপারেও তারা এঁকমত যে, কেয়াস (কোনে মুসলেহাতকে বিবেচনায় আনে না। বরং এমন কারণ বিবেচনায় রাখে যার ওপর বিধানটি নির্ভরশীল হয়। এ কারণৈই রুগ্ন ও অন্য কোনো কারণে অপারগ মুকীমের নামাযের প্রশ্রে মুসাফিরের প্রাপ্ত সুযোগের ওপর কেয়াস করা ৬////.2177211001-019
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।