্ হুজ্জাতুল্লাহিল বালিগাহ-৯৫ তেমনি প্রবল উন্নত (ফেরেশতা) স্বভাবের লোক সব কিছু ছেড়ে আল্লাহর দিকে মনোনিবেশ করবে। দুর্বল উন্নত স্বভাবওয়ালা যদি সুযোগ মিলে ও পণ্ড স্বভাব থেকে রেহাই পায়, আখেরাতের জন্যই পার্থিব কাজ-কর্ষ ত্যাগ করবে, পার্থিব অলসতা বা আয়েশের জন্য নয়। বড় বড় কাজে সে ব্যক্তি দেহ-মন নিয়ে ঝাঁপিয়ে পড়বে যার পশু প্রকৃতির প্রাবল্য রয়েছে। পক্ষান্তরে উন্নত প্রকৃতির লোকেরা নেতৃতৃ ও কর্তৃত্বের কাজে বেশী আত্মনিয়োগ করবে। মিশ্র প্রকৃতির লোক সব ধরনের কাজেই লিগ হয়। দুর্বল বিবেকের মানুষ যুদ্ধ-বিগ্রহ ও দাংগা-হাংগামার কাজে বেশী নিয়োজিত থাকে। | বিবেক ও প্রবৃত্তির টানা-পোড়েনে বিক্ষত ব্যক্তি যদি প্রবৃত্তির অনুসারী হয়, শুধুই পার্থিব কাজে লেগে যাবে এবং যদি বিবেকের অনুগত হয়, শুধুই অপার্থিব কাজ ও সাধনায় ডুবে থাকবে । আপোসমূলক স্বভাবের লোকেরা পার্থিব ও অপার্থিব উভয় কাজে সমানে অংশ রাখবে । একই সঙ্গে পাপ-ও পুণ্য দুটোই চালাবে । এ সব প্রকৃতির ভেতর বিবেক যাদের খুবই উন্নত হবে, সে পার্থিব ও অপার্থিব, উভয় নেতৃত্বের উপযোগী হবে । আল্লাহর মজীতে তারা সব সময় সে ক্ষেত্রে জেঁকে বসবে। সার্ষিক ব্যবস্থাপনার দায়িত্ যথা খেলাফত(রাক্ট্রচালনা) ও ইমামত (জাতীয় নেতৃত্ব) তাদের হাতেই থাকবে । এ ধরনের লোকরাই নবী, নায়েবে নবী, ধর্মীয় দিকপাল, যুগনায়ক ও রাষ্ট্রনায়ক হয়ে থাকেন৷ যাদের জন্য আল্লাহর দ্বীন অনুসরণ অপরিহার্য করা হয়েছে, ভারা মিশ্র স্বভাবের এবং ফেরেশতা প্রকৃতির জোর তাদের কিছুটা বেশী। পক্ষান্তরে মিশ্র প্রকৃতিতে ফেরেশতা প্রকৃতি যাদের অপেক্ষাকৃত দুর্বল, তারা উপরোক্ত দলের অত্যন্ত অনুগত হয়। কারণ, এ ধরনের লোক আল্লাহর রহস্য পুরোপুরি লাভ করে। এদের কিছুটা দূরে থাকে টানা-পোঁড়েন বা দ্বিধা-দ্ন্দ্ের দল। কারণ, এ দলটি সরাসরি প্রকৃতিগত আঁধারে হাবুডুবু খেয়ে সত্যের ওপর সঠিক ভাবে স্থির থাকতে পারে না। তবে এ দলের লোক যখন দ্বিধা কাটিয়ে ওঠে, তখন যদি উন্নত, খেয়ালের লোক হয় তা হলে শরীয়তের রহস্য নিয়ে তারা গবেষণায় ডুবে থাকে । শরীয়তের বাহ্যিক রূপ ছেড়ে তারা সম্পূর্ণ শক্তি ও সাধনা ব্যয় ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।