হুজ্জাতুল্লাহিল. রালিগাহ্-৯৩ জহি ডি 588 স্বভাব থেকে তারা পবিত্র ও উন্নত থাকে। তেমনি জৈব স্বভাবও দু'ধরনের. । এক, প্রবল ও শক্ত স্বভাব । যেমন, অতি আদর-যত্বে পালিত ষাড়। তার যেমন বপু বিশাল, আওয়াজ বিকট, শক্তি বিপুল ও দেহ মেদুল হয়ে থাকে, তেমনি সে তীব্র কামপ্রবণ, ভীষণ হিংসুটে, প্রবল বিজয় বাসনা, কঠিন প্রতিশোধ স্পৃহা ও ভয়ানক বেপরোয়া প্রকৃতির হয়। দুই, অত্যন্ত দুর্বল স্বভাব । তার উদাহরণ হল, জন্মগত ত্রুটিপূর্ণ কিংবা খাসী করা পশু। তা ছাড়া দুর্ভিক্ষ পীড়িত, অনশনর্িষ্ট ও অযত্বে পালিত জীব । তার বপু কৃশ, আওয়াজ ক্ষীণ, প্রকৃতি দুর্বল ও সে প্রতিশোধ স্পৃহা বা বিজয় কামনাহীন হয়ে থাকে। প্রত্যেক মানুষের ভেতর এর যে কোন একটি জৈব শক্তির অস্তিত্ রয়েছে। ফলে যার ভেতর যে শক্তি ঠাঁই পায়, সে লোকটি সেভাবেই চিহ্িত পরিচিত হয় । ফেরেশতা কি পশু শক্তি উভয়ের বেলায়ই এ দু'টো স্তরের পরিচয় মিলবে । মানুষ তার কার্যকলাপ দ্বারা এ সব অন্তর্নিহিত প্রাকৃতিক শক্তিকে অধিকতর শক্তিশালী বা দুর্বল হতে সহায়তা করে থাকে । ফেরেশতা ও পশু প্রবৃত্তির একই সংগে মানুষের ভেতরে অবস্থানের ফলে দুটো অবস্থা দেখা দেয়। এক, উভয় শক্তির ভেতরে টানা-পোড়েন চলতে থাকে । প্রত্যেকটি শক্তিই যখন নিজের দিকে মানুষটিকে টানতে থাকে ও তার দ্বারা নিজের দাবী প্রতিষ্ঠা করতে ও ইচ্ছা প্রতিফলিত করতে চায়, তখন এ টাগ-অফ-ওয়ার নিতান্তই স্বাভাবিক । এর যে শক্তিই বিজয়ী হোক অপর শক্তিটির প্রভাব মুছে ফেলবে । দ্বিতীয় অবস্থাটি হল, উভয়ের ভেতর সমঝোতা ও একতার। এ অবস্থায় ফেরেশতা প্রকৃতি প্রতিদবন্দ্িতা পরিহার করে তার দাবীর কাছাকাছি কিছু মেনে নিয়ে কোন মতে গা বাঁচিয়ে চলে। যেমন বিবেক, মহানুভবতা, উদারতা, নিঃস্বার্থপরতা, পবিত্রতা ও ত্যাগ-তিতিক্ষার থেকে কিছুটা শিথিলতা নিয়ে কাজ করা । পক্ষান্তরে পশু শক্তিও তার মূল অবস্থান থেকে কিছুটা উপরে উঠে এসে সাধারণের মতামতের সাথে মোটামুটি তাল মিলিয়ে চলে । এরূপ ক্ষেত্রে পরস্পর বিরোধী মত দুটো দ্বন্দের বদলে সন্ধি করে নেয়। এ সন্ধি অবস্থায় মূলত ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।