হুজ্জাতুল্লাহিল বালিগাহ-৯১ মহানবী (সঃ) বলেন, “নবীরা সবাই বৈমাত্রেয় ভাই । বাপ তাদের এক, মা পৃথক।' এ প্রকৃতিগত মানব ধর্মটুকুর জন্য প্রতিটি মানুষকে জবাবদিহি করা হবে। নবী তার কাছে আসুক বা না আসুক। তৃতীয় ধরনের প্রতিদান দাবী (শরীয়তের চাহিদা) যুগের পরিবর্তনের সাথে পরিবর্তিত হয়ে চলে । এ জন্যেই যুগে যুগে ভিন্ন ভিন্ন নবী ও রাসূল পাঠাতে হয়েছে। মহানবীর (সঃ) হাদীসে এর ইংগিত এ ভাবে রয়েছে, “আমার ও আমার ওপর অবতীর্ণ বিধানের অবস্থা হল এই. কোন লোক যেন এক জাতির কাছে এসে বলল, হে জাতি! আমি নিজ চোখে শক্র সৈন্য দেখে এলাম । তাই খোলাখুলি তোমাদের সাবধান করছি। তোমরা এক্ষুণি পালিয়ে প্রাণ বাচাও। তখন সেই জাতির একটি দল তার খবর শুনে মেনে নিল এবং শক্র সৈন্য পৌছার আগেই ভোর না হতে পালিয়ে বাচল। অন্য দল তার খবরকে মিথ্যা বলে উড়িয়ে দিয়ে সকাল পর্যস্ত আরামে নিদ্রা গেল এবং সকালেই শক্র সেনারা এসে তাদের মেরে ফেলল । ঠিক তেমনি আমাকে যারা মানল ও আমার বিধানকে সত্য জানল, তারা বেঁচে গেল এবং যারা আমাকে মিথ্যা জানল ও আমার বিধানকে অমান্য করল, তারা মারা পড়ল। এখন রইল চতুর্থ ধরনের প্রতিদান প্রকৃতি । সেটা হল নবী প্রেরণের চাহিদা । এ চাহিদা নবী প্রেরিত না হওয়া পর্যন্ত দেখা দেয় না। নবী এসে সবার কাছে সে বিধানগুলো পৌছে দেবার ও তাদের সব সংশয় সন্দেহ নিরসনের পর যারা জেনে শুনে বাচতে কিংবা ধ্বংস হতে চায়, তাদের বেলায় এ প্রয়োজন দেখা দেয়। তখন আর এ প্রয়োজন অস্বীকার করার তাদের কোন অজুহাত অবশিষ্ট থাকেনা । নবম পরিচ্ছেদ বিভিন্ন স্বভাবের বিচিত্র মানুষ মানুষের স্বভাবের বিভিন্নতার কারণে তাদর কার্য-কলাপ, নৈতিকতা ও মর্যাদায় পার্থক্য দেখা দেয়। এর সপক্ষে পাই মহানবীর (সঃ) এ হাদীসটি “যদি তুমি শোন কোন পাহাড় এক জায়গা থেকে অন্য জায়গায় চলে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।