সে সব ইলহাম পৌছানো হয় তাদের কাছে যাদের ব্যক্তিত্ব ও মেধা ঠিক তারই কাছাকাছি রয়েছে । তারপর অন্যান্য সাধারণ লোকের অন্তরে এ ইলহাম পৌছানো হয় যে অবতীর্ণ ইলহামগডলোকে মেনে চলে এবং ভাল জানে | তারপর সে সব ইলহামের সমর্থক ও সহায়কদের সাহায্য করা হয়। পক্ষান্তরে সেগুলোর বিরোধীদের লাঞ্ভিত ও পরাভূত করা হয়। নিন্ন জগতের ফেরেশতাদের ইলহাম পৌছানো হয় অবতীর্ণ বিধানাবলীর অনুসারীদের সাথে সদ্যবহার ও বিরোধীদের সাথে দুর্ব্যবহার চালাতে । তারপর এক ধরনের উজ্জ্বল দ্যুতি ও প্রভাব সাধারণ পরিষদ ও উচ্চতম পরিষদে পৌছে যায় । ফলে সেখান থেকে সন্তুষ্টি কিংবা অসস্তষ্টি প্রকাশ পেয়ে থাকে । চার, নবীর আনুগত্য ৷ আল্লাহ পাক যখন কাউকে মানুষের মাঝে নবী করে পাঠান এবং এ কাজের মাধ্যমে তিনি মানুষের কল্যাণ সাধন ও তাদের ওপর অনুগ্রহ বর্ষণ করতে চান, তখন মানুষের ওপর তার আনুগত্য অপরিহার্য করেন। তখন নবীর কাছে তার যে সব ওহী আসে সেগুলো নির্দিষ্ট বিদ্যায় রূপ লাভ করে। সে বিদ্যা নবীর হিম্মৎ ও দোয়ার ফলে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত হয়ে চলে । আল্লাহ পাকেরও নির্দেশ হয় তা সুপ্রতিষ্ঠিত হবার ব্যাপারে সহায়তার জন্য । যেমন কর্ম তেমন ফলের এ চার ধরনের প্রয়োজনের ভেতর প্রথম দু'ধরনের প্রয়োজন অর্থাৎ জাতিগত স্বাভাবিক চাহিদা ও উচ্চতম পরিষদের প্রভাবগত চাহিদা মানুষের সৃষ্টিগত প্রকৃতিরই চাহিদা মাত্র। যে প্রকৃতি দিয়ে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তা চির অপরিবর্তনীয়। তবে পাপ ও পুণ্যের বিধান মানব প্রকৃতিতে সামগ্রিকভাবে বিধৃত রয়েছে, বিস্তারিত ভাবে নয়। এ প্রকৃতিগত মানবিক ধর্মটি কালোত্তীর্ণ ও সার্বজনীন। সব নবীই এ মৌলিক ধর্মের ক্ষেত্রে এক ও অভিন্ন মতাবলম্বী। নিরিহ রাত চো “এই হল তোমাদের উম্মতের পরিচয়, এ উম্মত সবাই এক ।” ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।