৮৮-হজ্জাতুল্লাহিল বালিগাহ্ যদি কেউ কোন খারাপ কাজ করে, সেবক ফেরেশতারা অসস্তুষ্ট ও ক্ষুব্ধ হয় এবং তা থেকে আধার এক ধোয়ার কুগুলী নির্গত হয়। এ দুটোই সেই মানব সত্তাটিকে প্রভাবিত করে এবং তাকে সুখ কিংবা দুঃখ দান করে। কখনও সেই রশ্মি বা ধোয়া কিছু ফেরেশতা এবং বিশেষ একদল লোকের স্বভাবে প্রবিষ্ট হয়। ফলে তার স্বভাবিক ইলহাম হয় ভাল কাজের মানুষটিকে ভালবাসার ও মন্দ কাজের মানুষটিকে ঘৃণা করার জন্য । সেই অনুসারে তারা সদ্ধ্বহার কিংবা দুর্ব্যবহার করে থাকে । এ অন্তলীন প্রভাবটির উদাহরণ এই, যখন কোন মানুষের পায়ের নীচে আগুন থাকে, তার অনুভূতি ঘটে দহন জ্বালার ৷ এ অনুভূতি তার মগজ থেকে বিষাদময় ধোয়া নির্গত করে ও তা তার অন্তরকে আচ্ছাদিত করায় দুঃখানুভূতি দেখা দেয়। ফলে স্বভাবেও বিমর্ষতা ফুটে ওঠে । অনুভূতি ও উপলনি শক্তিগুলো যেভাবে দেহকে প্রভাবিত করে, ঠিক তেমনি প্রভাবিত করে সেই ফেরেশতারা আমাদের মন-যানসকে । আমাদের কারো যদি দুঃখ বা লাঞ্কুনার আশংকা দেখা দেয়, তখন সে ভয়ে কাপে এবং তার দেহ বিবর্ণ ও অবসন্ন হয় । কখনও বা কামনা লোপ পেয়ে প্রস্রাব লাল হয়ে যায়। এমনকি পায়খানা-প্রপ্নাবও বেরিয়ে আসে । এ সবই ঘটে তার স্বভাবের ওপর অনুভূতি ও উপলব্ধির প্রভাবের কারণে । এ প্রভাব তার মগজের মাধ্যমে মনে রেখাপাত করে ৷ বনী আদমের সাথে নির্দিষ্ট ফেরেশতার ঠিক দেহের সাথে অনুভুতির সম্পর্কের মতই সংযোগ । তাদের তরফ থেকে মানুষের ও নিষ্নস্তরের ফেরেশতাদের ওপর স্বভাবজাত প্রভাব ও প্রকৃতিগত বিবর্তন চলতেই থাকে। তারপর যেভাবে ভালর আলো ও মন্দের আীধার ওপর থেকে নীচে নেমে আসে, তেমনি নীচ থেকেও তা ওপরে উঠে এমনকি পরিত্র দরবারে পর্যন্ত পৌছে যায়। তার ফলে আল্লাহর জ্যোতিতে বিশেষ এক অবস্থার সৃষ্টি হয়, যাকে রহমত বা গজব বলা হয়। আগুনের তাপে যেমন পানি উত্তপ্ত হয়, যুক্তিজাল বিন্যাসের পর সিদ্ধান্ত বের হয় এবং দোয়া করলে কবুলের কারণ সৃষ্টি হয়, এও ঠিক তেমনি ব্যাপার । বস্তুত আল্লাহর জ্যোতিতে উক্ত অবস্থা সৃষ্টির পর আত্মিক জগতে নতুন নতুন অবস্থা ও বিবর্তনের সৃষ্টি হয়। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৮৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।