Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

৮৬-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ সূরা দুখান ঃ আয়াত ৩-৪ “আমি এ জ্ঞানভাপ্তারকে (কুরআন) এক কল্যাণময় (শবে কদর) রাতে অবতীর্ণ করেছি। আমি সতর্ককারী (পূর্বাভাস দাতা) ছিলাম । এ রাতেই সব হিকমতপূর্ণ ব্যাপার আমার দরবার থেকে নির্দেশ (অর্িন্যান্স) আকারে মীমাংসিত ও বন্টিত হয়।' তারপর আল্লাহর কৌশলগত প্রয়োজন এক পুণ্য ও পৃত চরিত্রের ব্যক্তিকে নবী হিসেবে মনোনীত করল । তাকে ওহী ধারণের যোগ্যতাও দান করল । এ জন্য উচ্চ স্তর ও উন্নত মর্যাদা নির্দিষ্ট করা হল। যখন তা পাওয়া গেল, তখনই মনোনয়ন দেয়া হল এবং উদ্দেশ্য সফলের জন্য তাকে আল্লাহ মাধ্যম বানালেন। তার ওপর নিজ গ্রন্থ অবতীর্ণ করলেন। তাকে অনুসরণ করা মানুষের জন্য ফরজ করে দিলেন । হযরত মুসাকে (আঃ) লক্ষ্য করে আল্লাহ তা'লা এ তথ্যই ব্যক্ত করেছেন ঃ “(হে মুসা!) আমি তোমাকে আমার (কাজের) জন্য মনোনীত করলাম 1” সুতরাং অদৃশ্য জগতের অদৃশ্যতম তত্ত্ব জ্ঞানীর মানুষের জন এ সব অমূল্য বিদ্যা নির্ধারিত করে রাখা মানুষের প্রতি তার অপার অনুখ্রহের পরিচয় দেয়। তারপর মানুষের সেবার জন্য ফেরেশতা সৃষ্টি করা মানুষেরই যোগ্যতার প্রতি ইহ্গিত দান করে। মানুষেরই বিভিন্ন যুগের ভিন্ন ভিন্ন অবস্থাই আল্লাহর বিধানকে পরিবর্তিত ও পরিবর্ধিত করে করে পূর্ণতা দান করেছে। ফলে মানুষের ওপর আল্লাহর (তরফের) দলীল-প্রমাণ, সুদৃঢ় ও বিজয়ী হল। এরপর যদি কেউ প্রশ্ন করে, নামায কোথেকে ফরজ হল? রাসূলের আনুগত্য কি করে ওয়াজিব হল? চুরি ও ব্যভিচার কোথায় হারাম হল? জবাবে বলব, যেখান থেকে গরু ছাগলের ঘাস খাওয়া ফরজ ও মাংস খাওয়া হারাম করা হয়েছে এবং বাঘ-শিয়ালের জন্য মাংস খাওয়া ফরজ ও ঘাস খাওয়া হারাম করা হয়েছে, মানুষের ফরজ হারামও সেখান থেকে করা হয়েছে। তেমনি যেখান থেকে মক্ষিকার ঝাকের জন্য রাজ মক্ষিকাকে অনুসরণ করা ওয়াজিব করা হল, সেখান থেকেই মানুষের জন্য নবীকে অনুসরণ করা ওয়াজিব করা হয়েছে। হা, তফাত এতটুকু যে, পশু-পাখীর জন্য ফরজ হারাম হয় প্রকৃতিগত ইলহামের দ্বারা এবং মানুষ সাধনা লব্ধ ওহীর ও দিব্যজ্ঞানের মাধ্যমে ফরজ হারামের সন্ধান পায়। তারপর অন্যান্যরা পায় ওহীপ্রাপ্ত ব্যক্তির অনুসরণের মাধ্যমে | ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৮৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।