হুজ্জাতুল্লাহিল বালিগাহ-৮৫ সেই অতুলনীয়তার ব্যাখ্যা হল এই, মরুভূমির বালু, বৃষ্টির বিন্দু কিংবা সব গাছপালার পাতা অথবা সকল জীবের শ্বাসপ্রশ্বাস গণনার মতই অসম্ভব ব্যাপার হল আল্লাহর গুণ আমাদের কারো ভেতরে পাওয়া। তিনি তো আঁধার রাতের গর্তের পিপীলিকার চাল-চলন দেখেন এবং বদ্ধকোঠায় লেপের নিচে কে কি ফিস ফাস করে তাও শোনেন। সব গুণের ক্ষেত্রেই তার এ শ্রেষ্ঠত্ব ও অতুলনীয়তা । এ বিদ্যার বিভিন্ন শাখার ভেতর রয়েছে, উপাসনা পদ্ধতি, জীবন ধারণ পদ্ধতি, আলোচনা ও সমালোচনা পদ্ধতি, সত্য ও ন্যায়ের পথে নিক্নস্তরের লোকের সন্দেহ সংশয় নিরসন বিদ্যা, ইতিহাস ও বর্ণনা শাস্ত্র (যে বিদ্যায় আল্লাহর অনুগ্রহ, অভিলাষ, কবর, হাশর ইত্যাদির বর্ণনা এবং একই মানুষকে বংশানুক্রমে যুগে যুগে আল্লাহ যে যোগ্যতা ও বিবেক-বুদ্ধির পূর্ণত্ব দান করেছেন তার বর্ণনা থাকে) এ সব বিদ্যা অদৃশ্য জগতের অদৃশ্যতম রহস্যের জ্ঞান সমৃদ্ধ মহাজ্ঞানীর ভেতরেই সীমিত ও সমব্িত হয়েছিল । এ অবস্থাটিকে আশায়েরা সম্প্রদায় 'কালামে নফসী' বা আদি বাক্য আখ্যা দান করেছে। এটা হল জ্ঞান, ইচ্ছা ও শক্তি ভিন্ন অন্য কিছু । তারপর যখন ফেরেশতা সৃষ্টির মুহুর্ত এল, আল্লাহ পাক জানতে পেলেন, ফেরেশতা সৃষ্টি ছাড়া মানুষের কল্যাণের কাজ সুসম্পনন হবে না। জ্ঞানের বিভিন্ন শাখার মতই ফেরেশতারা মানুষের ভেতর জড়িয়ে ও ছড়িয়ে থাকবে । সুতরাং হেয়ে যাও) বলা মাত্র হয়ে গেল। তখন তাদের ভেতর অদৃশ্য জগতের অনৃশ্যতম তত্বজ্ঞানীর ভেতর সীমিত ও সমন্বিত জ্ঞানের কিছুটা ঝলকানী দেয়া হল। ফলে তারা আত্তিক জীব হয়ে আত্মপ্রকাশ করল। আল্লাহ পাক এদের ব্যাপারেই বললেন, “আরশ বাহী ও তাদের পার্্চররা' ইত্যাদি । তারপর যখন শাস্ত্রীয়, ধর্মীয় ও জাতীয় পরিবর্তনের মুহূর্ত এল, তখন আল্লাহর কৌশলগত প্রয়োজন দেখা দিল কিছু আত্মিক জিনিসের অস্তিত্ব দানের তখন সে সব জ্ঞান যুগের প্রয়োজন অনুসারে বিস্তারিত ও বিশ্লেষিত হয়ে প্রকাশ গেল। সে সম্পর্কেই আল্লাহ বললেন £ ্ প 5.2 45 922 তে 034582০5০০0 পা পি ১ পান 0 ৬ ও ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।