৮৪-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ সেই নীতিশাস্ত্র। চার, মানবতার ও মানবিক সভ্যতার পূর্ণ বিকাশ ঘটানোর উপায় উপকরণাদি। | আল্লাহ পাকের অনুগ্রহ ও কলাকৌশল পবিত্র অদৃশ্য জগতে -থেকে ব্যক্তি বিশেষকে সব চাইতে মেধাবী ব্যক্তির উপযোগী জ্ঞান দান করে তার দিকে আকৃষ্ট করে। তখন তার কাছ থেকে সে ব্যক্তি উপরোক্ত জ্ঞান অর্জন করে নেয়। তারপর অন্যান্য ব্যক্তিরা তাকে অনুসরণ করে। মধুমক্ষিকার ঝাঁক যেভাবে তাদের রাজ মক্ষিকা দ্বারা নিয়ন্ত্রিত হয়, এও তেমনি ব্যাপার । যদি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজ মক্ষিকাকে সেই শক্তি না দেয়া হত, তা হলে মধুমক্ষিকার ঝাকের এ গৌরবজনক কীর্তিকলাপ সম্ভব হত না। সে ভাবে কেউ যখন দেখে যে, কোন জন্তু ঘাস ছাড়া বাচে না, তখন সে অবশ্যই বিশ্বাস করে, তার জন্য কোন না কোন চারণ ক্ষেত্র সৃষ্টি করে রাখা হয়েছে। ঠিক সেভাবেই আল্লাহ পাকের কলা-কৌশল নিয়ে যারা চিন্তা-ভাবনা করে, তারা অবশ্যই বিশ্বাস রাখে যে, আল্লাহ পাক নিশ্চয়ই এমন কতক বিদ্যা কোথাও না কোথাও দান করে রেখেছেন যার সাহায্যে মানুষ তার জ্ঞানগত অভাব অভিযোগ দূর করে পূর্ণত্ব লাভ করতে পারে। . মোটকথা এ সব বিদ্যার অন্যতম হল স্রষ্টার একতৃ ও গুণাবলী সম্পর্কিত জ্ঞান। এ বিদ্যাটি এপ সুস্পষ্টভাবে বিশ্লেষিত হওয়া উচিত যা প্রত্যেকেই উপলব্ধি করতে সক্ষম হয়। এরূপ জটিল ও অস্পষ্ট করে তা আলোচনা করা ঠিক নয় যা কারো পক্ষেই জানা ও বুঝা সম্ভব হয় না। তাই সে বিদ্যার বিশ্লেষণ আল্লাহ তা'লা তার পরিচিতির মাধ্যমে দিয়েছেন। পা] যেমন তিনি বলেন ৪ »স্এ 744 ০৮৮৭ আল্লাহ নিজ গুধাবলী নিয়ে পবিত্র রয়েছেন)। সুতরাং তিনি এমন গুণ নিয়ে রয়েছেন যা মানুষ জানে। তারা নিজেরা সেগুলো ব্যবহারও করে । যেমন, তিনি চিরঞ্জীব, তিনি দেখেন, শুনেন, ক্ষমতা রাখেন, ইচ্ছা রাখেন', কথা বলেন, রাগ হন, অসন্তুষ্ট হন, দয়া দেখান, মালিকানা রাখেন, মুখাপেক্ষী হন না ইত্যাদি। সঙ্গে সঙ্গে এটাও প্রমাণ করে দিয়েছেন যে, তার এ গুণাবলীর সমকক্ষতা করার ক্ষমতা কারো নেই। সুতরাং তার জীবন, দেখা-শুনা, ক্ষমতা' ইচ্ছা, কথা বলা ইত্যাদি আমাদের কারো মত নয় । এ ভাবে তার প্রত্যেকটি গুণই আমাদের থেকে স্বতন্ত্র ধরনের । ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।