হুজ্জাতুল্লাহিল বালিগাহ-৮৩. কাছ থেকে সরাসরি সব কিছু জানার দিকে । দুই, পূর্ণাঙ্গ কর্মশক্তি। এরও দুটো শাখা রয়েছে। একটির সাহায্যে মানুষ নিজের ইচ্ছানুসারে ভাল বা মন্দ কাজ করে থাকে । পক্ষান্তরে জীব-জন্তুর ইচ্ছা-অনিচ্ছার বালাই নেই। ভাল বা মন্দ কাজের ভাবনাও তাদের স্বভাবে নেই । ভাল বা মন্দ কাজ ছারা তারা প্রভাবিতও হয় না। তারা তো জৈবিক প্রাণের তাগাদায় চলে ও তার থেকেই শুধু প্রভাবিত হয়। তাই পশুরা এ ক্ষেত্রে বেপরোয়া । কিন্তু মানুষ যখন কোন কাজ করে, কাজ ফুরিয়ে গেলেও তার প্রাণ বা প্রভাব থেকে যায় এবং তা তার প্রবৃত্তির খোরাক হয় । ফলে হয় তা থেকে আত্মা আলোকময় হয় অথবা আধারের শ্লানিমায় আচ্ছাদিত হয়। শরীয়ত মানুষকে স্বাধীন ইচ্ছা প্রয়োগ করে কাজ করার ক্ষেত্রেই শুধু জবাবদিহি করা হবে বলে শর্ত দিয়েছে। তার সাথে ডাক্তারের এ শর্তের মিল রয়েছে যে, বিষ পানের ক্ষতি ও আফিমের উপকার পেতে হলে তা গিলে পেটে পৌছাতে হবে । আমি বলেছি, মানুষের প্রবৃত্তি তার কাজের প্রভাব বা প্রাণশক্তি আহরণ করে এ বক্তব্যটি কোন না কোনরূপ আত্মিক সাধনা ও ইবাদতকে মানবকুলের সর্বসম্মত ভাবে ভাল বলে ঘোষণাই তার প্রকৃষ্ট প্রমাণ । কারণ, তাদের অনুসন্ধিৎসা এর আলোকময়তা সম্পর্কে জেনে ফেলেছে। | | তেমনি মানুষ সর্বসম্মত ভাবেই পাপাচার ও নাফরমানীকে খারাপ বলে জানে । কারণ, তাদের অনুসন্ধিৎসা তার তমসা ও ক্ষতি দেখতে পেয়েছে। জীব জগতে মানবের স্বাতন্ত্র্য সৃষ্টির দ্বিতীয় শক্তিটির দ্বিতীয় শাখা হল তার উন্নততর অবস্থা ও শ্রেষ্ঠতর- মর্যাদা । এ অবস্থা ও মর্যাদা অন্যান্য জীবের নেই। যেমন, আল্লাহ্প্রীতি ও আল্লাহ্র নির্ভরতা । প্রকাশ থাকে যে, পরিমিত স্বভাব মানুষের জাতিগত বৈশিষ্ট্য । অবশ্য তা নিম্ন জিনিসগুলো ছাড়া পূর্ণতা লাভ করতে পারে না। এক, উন্নততর ও উত্তম ব্যক্তির অর্জিত যে বিদ্যাগ্ুলো অন্যান্য মানুষ অনুসরণ করেছে, সে সৰ বিদ্যা অর্জন। দুই, আল্লাহ্র যে বিধি-বিধানে আল্লাহ পরিচিতি এবং কল্যাণময় ব্যবস্থাদি রয়েছে, সেই শরীয়ত। তিন, যে সব নীতিমালা মানুষের ইচ্ছাকৃত কার্য-কলাপ নিয়ন্ত্রণ ও পরিচালনের জন্য কার্যগুলোকে ফরজ, হারাম, মুস্তাহাব, মুবাহ্ ও মকরুহ এ পাচ ভাগে বিভক্ত করেছে, ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।