৮২-হুজ্জাতুল্লাহিল বালিগাহ “(হে মুহাক্ষাদ)! তুমি কি দেখছ না নতোমগুলের বাসিন্দারা, পৃথিবীর , অধিবাসী, চন্দ্র, সুর্য, নক্ষত্র, পাহাড়, গাছপালা, চতুষ্পদ জন্তু এবং বহু সংখ্যক মানুষ আল্লাহ্র সমীপে বিনয়াবনত রয়েছে? তবে বহু লোক এমনও রয়েছে যাদের ভাগ্যে নোফরমানীর কারণে) রয়েছে নির্ধারিত শাস্তি ।” লক্ষ্য করুন, গাছের প্রতিটি অংশ, শাখা, পাতা, ফুল তাদের বিজ্ঞতম অরষ্টার সমীপে হাত পেতে রয়েছে । যদি সেগুলোর জ্ঞান থাকত, তা হলে রষ্টার প্রশংসায় মুখর থাকত এবং অধিক থেকে অধিকতর কৃতজ্ঞ হয়ে চলত । যদি কিছুটা বুঝ থাকত, তা হলে হাবভাবে প্রার্থনার বদলে কথা দিয়ে প্রার্থনা করত। এ থেকে এটাও জানা গেল যে, মানুষ বড়ই বিজ্ঞ ও বুদ্ধিমান । তাই তারা হাবভাবে প্রার্থনার বদলে জ্ঞানপূর্ণ প্রার্থনা জানায় । মানব শ্রেণীর এটাও একটা বৈশিষ্ট্য যে, তাদের ভেতরে কেউ না কেউ অবশ্যই সকল তত্বজ্ঞানের উৎসের দিকে কায়মনে নিবিষ্ট থাকেন। সে ব্যক্তি সেই উৎস থেকে ওহী, দিব্যজ্ঞান কিংবা স্বপ্নের মাধ্যমে আসল জ্ঞান শিখে নেন। অন্যান্য লোক তার ভেতর পথের আলো ও পুণ্যের প্রভাব দেখে আল্লাহ্র আদেশ ও নিষেধের প্রতি অনুগত হয়ে থাকে। প্রত্যেকটি মানুষকে অদৃশ্য জগতের কথা জানার শক্তি দেয়া হয়েছে। হোক তা সে স্বপ্রের মাধ্যমে কিংবা দিব্যজ্ঞানের সাহায্যে অথবা গায়েবী আওয়াজ শুনে বা দুরদৃষ্টি প্রয়োগ করে জানুক । তবে এতটুকু তারতম্য অবশ্যই রয়েছে যে,কিছু লোক এ ক্ষেত্রে পূর্ণতা লাভ করেন এবং কিছু লোক অপূর্ণ থাকে। অপূর্ণদের তাই পূর্ণতা প্রাপ্তদের শরণাপন্ন হতে হয়। এ ছাড়াও মানুষের কতগুলো বৈশিষ্ট্য রয়েছে যা অন্যান্য জীবের ভেতর নেই। যেমন, বিনয়, পবিত্রতা, ন্যায়পরায়ণতা, দানশীলতা, উদারতী, প্রার্থনালন্ধ এশী প্রভাব- ইত্যাদি। এ ভাবের আরও কিছু অবস্থা রয়েছে। যেমন কারামত। “মোট কথা যে সব বৈশিষ্ট্য মানুষকে জীবজগতে স্বাতন্ত্য দান করেছে তার সংখ্যা অনেক। তবে সবগুলোরই মূলে হল দুটি শক্তি। এক, জ্ঞান বা বোধিশক্তি । এর দুটো শাখা । একটি শাখার ঝৌক থাকে মানবিক কল্যাণ ও তার সৃষ্ষাতিসূক্ধ্স দিকগুলোর দিকে । অন্যটির ঝৌক রয়েছে আল্লাহ্র ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।