হুজ্জাতুল্লাহিল বালিগাহ-৭৯ সুস্পষ্ট হয়ে ধরা দেয়। যেমন গৃহপালিত গরু, ছাগল ইত্যাদি ঘাস খায় ও চর্বিত চর্বন করে। অথচ ঘোড়া, খচ্চর ইত্যাদি তৃণজীবি হয়েও চর্বিত চর্বন করে না। হিংস্র জন্তুরা গোস্ত খেয়েই বাচে। পাখীরা উড়ে বেড়ায়.। মাছ' পানিতে সীতরায়। প্রত্যেক শ্রেণীর পশুর কণ্ঠস্বর ভিন্ন । সংগম ও দাম্পত্য পদ্ধতিও ভিন্ন ভিন্ন । বাচ্চা পালন ও ডিম প্রদানের রীতিও স্বতন্ত্র। এ সব সবিস্তারে বলতে গেলে গ্রন্থের কলেবর বেড়ে যাবে । এরপর দেখি, প্রত্যেক শ্রেণীর ভেতর যতটুকু স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত জ্ঞান রয়েছে যা তার একান্ত প্রয়োজন ও তার জন্য কল্যাণকর । এ সব হচ্ছে আল্লাহ্রদত্ত জ্ঞান । শ্রেণী বৈশিষ্ট্যের ছিদ্র পথে তার আগমন । ফুলের রঙ ও রূপ এবং ফলের স্বাদ ও ঘ্বাণ যেরূপ শ্রেণী বিশেষের সাথে জড়িয়েই আবির্তৃত হয়, এও তেমনি এসে থাকে। কোন শ্রেণীতে শ্রেণীগত বৈশিষ্ট্যগুলোর সর্বত্র উপস্থিতি দেখা যায়। অথচ কোন শ্রেণীতে কিছু সংখ্যকের ভেতর পাওয়া যায় ও কিছু সংখ্যকের -ভেতর পাওয়া যায় না। তার মূলে রয়েছে উপাদানের উপযোগিতা কিংবা দুর্বলতা । তবে শ্রেণী বিশেষের প্রত্যেকটি সত্তাই বৈশিষ্ট্যগুলো ধারণের যোগ্যতা রাখে। বৈশিষ্ট্যে ব্যতিক্রমের অন্যতম উদাহরণ হল মধু মক্ষিকার রাজা ও গৃহপালিত তোতাপাখী । নিজ নিজ শ্রেণী থেকে তারা স্বতন্ত্র বৈশিষ্ট্য পেয়ে থাকে । মানুষের দিকে লক্ষ্য করলেও আপনি গাছপালা ও জীবজস্তুর মতই কতগুলো সাধারণ বৈশিশ্ট্য সেখানে দেখতে পাবেন। যেমন, জন্ম নেয়া, বৃদ্ধি পাওয়া, কাশী দেয়া, হাই তোলা, পায়খানা-প্রত্রাব করা, জন্ম নিয়ে: মাতৃত্তন্য পান করা ইত্যাদি। সঙ্গে সঙ্গে এমন কতগুলো বৈশিষ্ট্যও পাবেন যেগুলো মানব জাতিকে অন্যান্য জাতীয় সৃষ্টি থেকে স্বতন্ত্র করে রেখেছে। যেমন, কথা বলা ও বুঝা, ভূমিকা বুঝেই বিষয়জ্ঞান অর্জন করা, সাধনা ও গবেষণা চালিয়ে বুদ্ধি-বিবেকের সাহায্যে গভীর তত্জ্ঞান হাসিল করা, ' বস্তুগত ধ্যান-ধারণার বাইরের বস্তুকে উন্নত জ্ঞানের সাহায্যে জেনে নেয়া (সভ্যতা ও দেশ, জাতি ও ব্যক্তি সংস্কার পদ্ধতি ইত্যাদি)। এ ব্যাপারগুলো যেহেতু মানুষের জাতিগত বৈশিষ্ট্য ও জন্মগত উত্তরাধিকার, তাই জংগল বা পাহাড়ের চুড়ায় বসবাসকারী মানুষের কাছেও তার পরিচয় মিলে । এও ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।