৭৮-হজ্জাতুল্লাহিল বালিগাহ এখন একবার গাছের পাতা, ফুল ও ফলের দিকে তাকান। তা দেখে এবং স্বাদ ও গন্ধ নিয়ে যে অভিজ্ঞতা অর্জিত হয়, তার দিকে গভীরভাবে লক্ষ্য করুন। দেখতে পাবেন, প্রত্যেক ধরনের পাতাকে আল্লাহ্ বিশেষ রূপ দিয়েছেন। প্রত্যেক জাতীয় ফুলকে দিয়েছেন ভিন্ন ভিন্ন রঙ ও ঘ্বাণ। প্রত্যেক প্রকারের ফলকে দিয়েছেন স্বতন্ত্র স্বাদ। এ থেকে কোন্টি কোন্ গাছের পাতা, কিসের ফুল ও কোন্ ফল তা সহজেই বলা যায়। এ সবগুলোই শ্রেণীরপের অন্তর্গত। যে সূত্র থেকে যেভাবে শ্রেণী বিন্যাস হয়ে থাকে, এগুলো সেখান থেকেই একই ভাবে বিন্যস্ত হয়। উপাদান নির্ধারিত হয়ে আছে। যেমন, খেজুর গাছের জন্য বিশেষ ধরনের মাটি তিনি নির্দিষ্ট করে রেখেছেন । তারপর মোটামুটিভাবে বলে দিয়েছেন, এ উপাদান খেজুরের রূপ নিয়ে আত্ম প্রকাশ করবে । অবশেষে বিস্তারিত ফরমানে বলা হল, খেজুরের পাতা এরূপ, ফল ওরূপ ও বীচি সেরূপ হবে। প্রত্যেক শ্রেণীর কিছু বৈশিষ্ট্য তো সামান্য বুদ্ধি যার রয়েছে সে-ই বলতে পারে। কিন্তু কিছু বৈশিষ্ট্য এরূপ সূক্ষ্ম হয় যা বিজ্ঞ ব্যক্তি ছাড়া কেউ জানতে পারে না । উদাহরণ হিসেবে ইয়াকুতের এক বিশেষ প্রভাবের কথা ধরে নিন। যার হাতে ইয়াকুত থাকে, অন্তরে তার আনন্দ ও সাহস বেড়ে যায়। ইয়াকুতের এ বৈশিষ্ট্যটি সাধারণতঃ কেউ দেখে না। কোন কোন শ্রেণীর বৈশিষ্ট্যগুলো তার গোটা সত্তার ভেতর পাওয়া যায়। তা ঘটে উপাদানের উপযুক্ততার জন্য (উপাদানের দুর্বলতার কারণে একই শ্রেণীর ফলফুলের ভেতর তারতম্য ঘটে)। তেমনি কোন শ্রেণীর কিছু সত্তায় সব বৈশিষ্ট্য থাকে, কিছু অংশে থাকে না। হালীলা ফল মুঠোয় নিলে এ সত্যটি সহজ হয়ে ধরা দেয়। খেজুর এরূপ কেন এ কথা বলতে পারেন না । এ প্রশ্ন অবান্তর ৷ কারণ, সেটা যেরূপ আছে তা-ই থাকবে । এর কারণ জানতে চাওয়ার পালা নেই। তারপর আপনি যদি পশুর শ্রেণীগুলোর দিকে দৃষ্টি দেন, সেখানেও মাছের মতই প্রতিটি শ্রেণীর পার্থক্য ও স্বাতন্ত্য দেখতে পাবেন। সঙ্গে সঙ্গে এও দেখতে পাবেন, তাদের ভেতর এমন কতগুলো স্বতঃস্কুর্ত ও প্রকৃতিগত ব্যাপার দেখা যায় যা থেকে সহজেই এক শ্রেণী হতে অপর শ্রেণীর পার্থক্য ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।