হজ্জাতুল্লাহিল বালিগাহ্- -৭৭ সূরা বনী ইত্রাঈল 8 ২০ . “হে মুহাম্মদ! তোমার প্রভুর অবদানে আমি দলমত নির্বিশেষে ধন্য করে থাকি। এদলকেও দেই, ও দলকেও দেই । কারণ, তোমার প্রভু ইহলোকে তার দান-দাক্ষিণ্য কারো জন্য বন্ধ রাখেন না।” প্রত্যেক শক্তি বা প্রকৃতিতেই সুখ ও দুঃখ রয়েছে। নিজ প্রকৃতির অনুকূল ব্যাপারের অনুভূতিকে বলে সুখ এবং প্রতিকূল ব্যাপার সহ্য করার নাম দুঃখ । দেখুন, মানুষকে যখন অবশ (ক্লোরোফর্ম) করার মত কিছু প্রয়োগ করা হয়, তখন কোন কিছুই তাকে কষ্ট দিতে পারে না। যদি তার কোন অংগ আগুনে জ্বালানো হয় তা সে টের পাবেনা । কিন্তু যখন তার অবশ অবস্থা কেটে যায়, এবং পুনরায় অনুভূতি ফিরে আসে তখন কিরূপ কষ্ট দেখা দেয় তাও জানেন। মানুষের অবস্থার সাথে গোলাপ ফুলের বেশ সাদৃশ্য রয়েছে। চিকিৎসকরা বলেছেন, তার ভেতর তিনটি শক্তি বিদ্যমান । এক, মৃত্তিকা প্রকৃতি । ঘষে দিয়ে গায়ে লাগালে তা প্রকাশ পায়। দুই, জলীয় প্রকৃতি । চিপে পান করলে তা জানা যায়। তিন, বায়বীয় প্রকৃতি। তার পরিচয় প্বাণেই মিলে । এ সব আলোচনা থেকে জানা গেল, মানুষের যোগ্যতাই দায়িত্ দাবী ফেরেশতা প্রকৃতি (রিবেক) এ দাবীই জানায়, তার অনুকূল ও উপযোগী কাজগুলো তার জন্য ফরজ (অপরিহার্য) করা হোক এবং প্রতিকূল ও অনুপযোগী পশু প্রকৃতির কাজগুলো হারাম (অবৈধ) করা হোক। তা হলেই সে শাস্তি থেকে বেঁচে গিয়ে শান্তি লাভ করতে পারবে । আল্লাহই সর্বজ্ঞ। সপ্তম পরিচ্ছেদ দায়িত্ব মানুষের বিধিলিপি এ কথা সুস্পষ্ট যে, আল্লাহ্র এ সৃষ্টিজগতে এমন অজস্র নিদর্শন রয়েছে যা নিয়ে চিন্তা-ভাবনা করলে বেশ বুঝা যায়, আল্লাহ্ পাক যে তার বান্দাদের শরীয়তের বিধি-নিষেধ পালনের দায়িত্ দিয়েছেন তার ভেতর বহু কল্যাণকর উদ্দেশ্য রয়েছে। তার কাছে এর সমর্থনে সকল যুক্তি-প্রমাণও রয়েছে। ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৭৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।