Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

৭২-হুজ্জাতুল্লাহিল বালিগাহ সুতরাং এটাই সুপ্রমাণিত হল, যে বস্তুর অস্তিত্ব মানুষকে জীবিত রাখে তা উক্ত প্রাণ বা উষ্টপিণ্ড নয়। তেমনি দেহ তো নয়ই । ব্যক্তিতৃটিও নয়, যা বাহ্যত মনে হয়। বরং প্রাণ হল সংমিশ্রণ মুক্ত একক ও স্বতন্ত্র এক জিনিস। তা হল এমন এক নূর বিন্দু বা আলোকপিণ যা পরিবর্তনশীল অবস্থা কিংবা বিভিন্ন পদার্থের সংমিশ্রণ থেকে সম্পূর্ণ মুক্ত ও স্বতন্ত্র। এ আসল প্রাণ সম্তাটি ছোট ও বড়র, কালো ও সাদার ও অন্যান্য বিপরীত ধর্মী বিভিন্ন অবস্থার ভেতর একই রকম থাকে! কোনরূপ বিবর্তন বা বিভক্তি স্বীকার করেনা। অবশ্য সেই আসল প্রাণ সত্তার সম্পর্ক (বাহ্য দৃষ্টির প্রাণ সত্তা) তাপপিণ্ডের সাথেই রয়েছে। সেটার কারণেই দেহের অস্তিত্ব বিরাজমান থাকে। কারণ, দেহ তো উষ্ণপিপ্ড সৃষ্টির চার উপাদান থেকেই অস্তিত্ববান। পক্ষান্তরে মূল প্রাণ জগতের এমন একটি খিড়কী যে পথে সে যে যে উপাদানে জড় প্রাণের সৃষ্টি তা সবই সেখান থেকে পেয়ে যায়। এখন থেকে গেল বিবর্তনের বিবরণী । পার্থিব উপাদানের সেটাই স্বভাব । দেখুন, রোদ ও রোদের তাপ ধোপার ধোয়া কাপড় শুকিয়ে সাদা করে, অথচ ধোপাকে পুড়ে কালো করে। এও তেমনি ব্যাপার। আমার বিশুদ্ধ মন ও মননের এটাই সিদ্ধান্ত যে, দেহে যদি জড় প্রাণের উৎপাদন শ্রক্তি না থাকে, তাহলে জড় প্রাণ সেখান থেকে বিদায় নেয়। এরই নাম মৃত্যু! জড় প্রাণ থেকে মূল প্রাণের বিচ্ছেদের নাম মৃত্যু নয়। তাই যখন ধ্বংসকারী ব্যাধিতে জড় প্রাণ তথা তাপপিণ্ড হাওয়া হয়ে যায়, তখনও আল্লাহর কৌশলগত কারণে মূল প্রাণ দেহের সাথে সম্পর্ক রেখে চলে। আপনি যদি কোন শিশির বায়ু ষোল আনা বের করে ফেলার জন্য আপ্রাণ প্রয়াস চালান, এমনকি বায়ু আকর্ষণ করতে গিয়ে শিশি ভেংগে ফেলারও উপক্রম করেন, তথাপি তাতে কিছু না কিছু বায়ু থেকেই যাবে। তা আবার শিশিতে ছড়িয়ে জড়িয়ে যাবে । এটুকুই তো বায়ু প্রকৃতির গৃঢ়তম রহস্য বা অপরিবর্তনীয় ও অখণ্ড সত্তা । তেমনি যৌগিক প্রাণের মূলেও এক রহস্যময় অপরিবর্তনীয় ও অবিভাজ্য সত্তা রয়েছে এবং সেটাই' মৌলিক প্রাণ। রর | মৌলিক প্রাণের নির্ধারিত এক সীমা ও পরিমাপ রয়েছে। তার ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৭৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।