Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহল বালিগাহ-৬৯ গ্রহ-নক্ষত্রের শক্তি সম্পর্কে বলা চলে, এর গতিবিধি দ্বারা গরম-ঠাণ্ডা বা দিন-রাতের ত্াস-বৃদ্ধি হওয়ার মত সাধারণ কাজ অবশ্যই ঘটে থাকে। তেমনি জোয়ার ভাটাও দেখা দেয় । হাদীসে আছে, “যখন ভোরের তারা দেখা দেয়, সূর্য বিদায় নেয়।” অর্থাৎ এটাই রীতি। কিন্তু এ সবের প্রভাবে ধনী-গরীব হওয়া, দুঃখ-সুখ পাওয়া. কিংবা দুর্ভিক্ষ-মহামারী দেখা দেয়ার কোন শরীয়ত সম্মত প্রমাণ নেই। মহানবী (সঃ) বরং এ সব নিয়ে মাথা ঘামাতেও নিষেধ করেছেন । তিনি বলেন, “জ্যোতিষী হওয়া ও যাদুকর হওয়া একই কথা' (হারাম পেশা)। আরবের জাহেলরা যে বলত. অমুক গ্রহ বা নক্ষত্রের উদয় বা অস্তের কারণে বৃষ্টি হয়েছে, তিনি তার বিরুদ্ধে কঠোর সতর্ক বাণী উচ্চারণ করেছেন। এ ক্ষেত্রে আমার বক্তব্য এই, মহানবীর (সঃ) শরীয়ত এ কথা কোথাও বলেনি যে, গ্রহ-নক্ষত্রের গতিবিধির ভেতর আল্লাহ এমন কোন শক্তি রাখেননি যা প্রকৃতির বিবর্তনের লীলায় কোনই অংশ রাখেনা ৷ তবে এটাও ঠিক যে, মহানবী (সঃ) জ্যোতিষী হতে নিষেধ করেছেন। জ্যোতিষী বা গণকদার জীনদের কাছে জিজ্ঞেস করে করে অজানা খবর জানত । তাই তিনি জ্যোতিষীর কাছে যাওয়া ও তাদের কথার ওপর বিশ্বাস করাকে অত্যন্ত খারাপ জানতেন । জ্যোতিষীর কার্যকলাপ সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে তিনি বলতেন, ফেরেশতারা যখন আকাশে আল্লাহর কোন সিদ্ধান্ত আলোচনা করেন, শয়তান তখন সে খবর আড়ি পেতে শুনে নিয়ে পালায় এবং €ভেক্ত) জ্যোতিষীদের তা শুনায়। জ্যোতিষী সেই একটি সত্যের সাথে একশ মিথ্যা মিলিয়ে লোকদের শুনায়। আল্লাহতা'লা" বলেন, হে ঈমানদার সমাজ! যারা কুফরী কাজ করল তাদের মত হয়োনা। আর তোমাদের সেই ভাইদের মত হয়োনা যারা তোমাদের ব্যাপারে বলল, যদি তারা অভিযানে গিয়ে যুদ্ধে অংশ না নিয়ে আমাদের কাছে থাকত, তা'হলে মারা যেতনা, নিহত হতনা । মহানবী (সেঃ) বলেন, তোমাদের ভাল কাজই শুধু তোমাদের জান্নাত দেবেনা (আল্লাহর দয়া ছাড়া)। তিনি আরও বলেন, তুমিই তো একমাত্র দয়ালু বন্ধু। তুমি তো দয়ার হাত বাড়িয়েই রয়েছ। .মোটকথা জ্যোতিষ শান্তর নিষিদ্ধ করার ভেতর অজস্র কল্যাণকর উদ্দেশ্য রয়েছে। ৬//৬/.91172911001.019

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।