৬৮-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্ অমুক ব্যক্তির অমুক স্থানে মৃত্যু হোক, তখন তার সেখানে পৌছার একটি কারণ সৃষ্টি হয়ে যায়। এ সব কথা হাদীস ও যুক্তি-বুদ্ধি দ্বারা সুপ্রমাণিত হয়ে আছে। (১) জানা প্রয়োজন, যে সব মাধ্যম শক্তির ভিত্তিতে তিনি নিজ মজী ও নির্দেশ কার্যকরী করেন, কখনও সেগুলো পরস্পর বিরোধী সংঘাতে লিপ্ত হয়। তখন তিনি যে শক্তির প্রাধান্য লাভ অধিকতর মংগলদায়ক মনে করেন, সেটাকে জয়ী করেন। হাদীসে যে রয়েছে, দীড়ি পাল্লা আল্লাহর হাতে রয়েছে এবং যে পাল্লা ভারী করতে চান সেটাই ভারী হয় এবং আল্লাহ যে বলেছেন, অষ্টা সতত সৃজনশীল কাজে নিরত বা ব্যস্ত, এ দুটো বক্তব্যের তাৎপর্য এটাই ।(২) কখনও শক্তির প্রাধান্য হয় উপকরণের শ্রেষ্ঠত্রে কারণে । কখনও তা হয় কল্যাণ-শক্তির শ্রেষ্ঠত্বের কারণে । কখনও সৃষ্টিকে ব্যবস্থাপনার ওপর প্রাধান্য দেয়া হয়। এ ছাড়াও বিভিন্ন কারণে শক্তির পারম্পরিক ছন্দে একটির ওপর অপরটি প্রাধান্য পেয়ে থাকে। আমরা শক্তির দ্বন্দের সময়ে ভালভাবে জানতে পাইনা, কোনটি এ ক্ষেত্রে সঠিক। তবে যেটা জয়ী হয়ে রূপলাভ করে, সেটাকে নিঃসন্দেহে সঠিক ভাবতে পারি। এর ভেতরেই কল্যাণ নিহিত । আমার এ বক্তব্যটি ভেবে-চিন্তে দেখলে এর থেকে অনেক সমস্যা ও জটিলতারই সমধান পাওয়া যাবে। ১। সব কথার সার কথা হল এই, আল্লাহ এ সব স্বনির্ধারিত প্রাকৃতিক রীতি বা শক্তির মাধ্যমে কাজ করে থাকেন। কেউ কাউকে তরবারীর আঘাত করলে তিনি মৃত্যু দান করেন । বীর্য ছাড়া সন্তান উৎপাদনের শক্তি আল্লাহর থাকা সন্ত্েও সেটাকেই তিনি এ জগতে মানব জন্বের মাধ্যম করেছেন । ২। উক্ত শক্তি বা কারণ সম্পর্কে আরেকটি মত হল এই যে, (১) জড় উপাদানের গুণাগুণ যেমন, আগুন তাপ দেয় ও পানি শীতল করে। ন্বর্তব্য যে, তাপ দেয়া বা ঠাণ্ডা করা আল্লাহর কাজ এবং আগুন ও পানি আল্লাহর সৃষ্ট কারণ । (২) বায়ুর শুষ্ককরণ শক্তির মত বিভিন্ন উপাদানের শ্রেণীগত বৈশিষ্ট্য (৩) কল্যাণ বা অকল্যাণ সৃষ্টিকারী উচ্চতম পরিষদের দোয়া ও বদদোয়া (8) দুঃখ ও শান্তি সৃষ্টিকারী আল্লাহর শরীয়তের বিধি-নিষেধ । ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৬৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।