রর হুজ্জাতুল্লাহিল বালিগাহ-৬৭ কারণে আদম সন্তান লাল, কালো কিংবা দুয়ের মাঝামাঝি বর্ণের এবং নম্র বা রুক্ষ ও ভাল বা মন্দ প্রকৃতির হয়ে থাকে। একবার আবদুল্লাহ ইবনে সালাম রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল! বাচ্চা কি ভাবে মা কিংবা বাপের অনুরূপ হয়? তিনি জবাব দিলেন, বাপের বীর্য যদি অগ্রগামী হয়, তা হলে বাপের অনুরূপ হয় এবং মায়ের বীর্য অগ্রগামী হলে মায়ের অনুরূপ হয়। তেমনি সবাই জানে, বিষ পানে কিংবা তরবারীর ঘায়ে মানুষের মৃত্যু ঘটে । মায়ের জরায়ুতে বীর্য প্রবিষ্ট হলে সন্তান জন্ম নেয়। তরকারী ও গাছ পালা কর্ষণ ও পানি সিঞ্ঝনে উৎপন্ন হয়। ঠিক এ শক্তির উপস্থিতির কারণেই মানুষকে (শরীয়তের) দায়িতৃ চাপানো হয়েছে । আদেশ ও নিষেধের মাধ্যমে তাদের পুরঙ্কার ও তিরঙ্কারের যোগ্য বিবেচনা করা হয়েছে। আল্লাহার সৃষ্ট এ প্রাকৃতিক শক্তি কয়েক শ্রেণীতে বিভক্ত। এক, যে শক্তি জড় উপাদানের গুণাগুণ (তাপ, শুষ্কতা, আর্দ্রতা ইত্যাদি) সৃষ্টি করে। দুই, রূপান্তর ও শ্রেণীভেদের ক্ষেত্রে আল্লাহ পাক যে শক্তিকে সক্রিয় রেখেছেন। তিন, যে শক্তি জড়জগতে আত্মপ্রকাশের পূর্বে ছায়া জগতে সব কিছুর বিকাশ ঘটায়। চার, পরিমার্জিত ও পুণ্য চরিত্রের মানুষের জন্য উচ্চতম পরিষদের মনে-প্রাণে দোয়া ও তাদের পরিপন্থীদের জন্য মনে-প্রাণে বদ দোয়া থেকে যে শক্তির উদ্ভব হয়। পাচ, শরীয়ত তথা আল্লাহর বিধি-নিষেধের শক্তি । যে শক্তির প্রভাবে তার অনুসারীরা সাফল্য অর্জন করে ও উপেক্ষাকারীরা ব্যর্থতার মুখ দেখে। ছয়, যে শক্তি সৃষ্টির কারণ হয়ে আসে । আল্লাহ পাক কোন কিছু সৃষ্টি হওয়ার নির্দেশ জারী করলে তার কারণটি আগে সৃষ্টি হয়। এ কারণটি শক্তিরূপে সৃষ্টির কাজ দেয়। আল্লাহ চান সৃষ্টিজগতটি কার্যকারণ শৃংখলে আবদ্ধ থাক। অন্যথায় বিশৃংখল অবস্থা সৃষ্টিজগত ধ্বংস করে দেবে। এ ষষ্ঠ শক্তির উদাহরণ প্রসংগে নবীর (সঃ) এ বক্তব্য নেয়া যায়, “আল্লাহ যদি চান ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৬৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।