Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

প্রথম শ্রেণীর দায়িত্বে রয়েছে আল্লাহর মংগলময় ব্যবস্থাবলী । মুসাকে (আঃ) পথ প্রদর্শনের জন্য যে নূর দ্বারা আল্লাহ আগুন সৃষ্টি করেছিলেন, তা থেকেই এ শ্রেণীর ফেরেশতাদের তৈরী করে তাতে পবিত্র আত্মাগুলোর সংযোগ ঘটানো হয়েছে। দ্বিতীয় শ্রেণীর জন্ম হয়েছে মৌল উপাদানগুলোর সংঘাতসৃষ্ট সুক্মতম ও পরম হাচ্ধা এক বিশেষ তাপ ও দ্যুতি থেকে । তারপর তাকে এমন উঁচু পর্যায়ের আত্মার সংযোগ ঘটানো হয়েছে যা জীব জগতের পংকিল প্রাণ প্রবাহ থেকে স্পষ্টত স্বতন্ত্র হয়ে ধরা দেয়। তৃতীয় শ্রেণীর সদস্য হলেন আল্লাহর নৈকট্য লাভকারী মানবাত্মারা। তারা জীবিতাবস্থায় পুণ্যব্রতের ছ্বারা মালা “ই্জালার মর্যাদা পান। অবশেষে তাদের আত্মা থেকে দেহরূপ আবরণটুকু খসে পড়লে তারা সেখানে গিয়ে শামিল হন। তখন থেকে তারা মালা-ই-আলার সদস্যরূপে গণ্য হন। মালা-ই-আলার আসল কাজ হল প্রতিনিয়ত নিজ প্রভুর দিকে নিবিষ্ট থাকা এবং অন্য কোন ব্যস্ততাকে সেই পথে অন্তরায় হতে না দেয়া । আল্লাহ পাক যে বলেছেন, “মালা-ই-আলা' সতত আল্লাহর স্তুতি গেয়ে ফিরে ও তার পবিত্রতা বর্ণনায় মুখর থাকে এবং তার ওপর সুদৃঢ় ঈমান রাখে” তার তাৎপর্য এটাই । তা ছাড়া তাদের অন্তরকে আল্লাহ খোদায়ী জীবন ব্যবস্থা পছন্দের ও গ্রহণের জন্য প্রস্তুত রাখেন। তেমনি তারা আল্লাহ বিরোধী অন্যায় জীবন ব্যবস্থাকে খারাপ জানেন ও ঘৃণা করেন। “তারা ঈমানদারের পাপের জন্য ক্ষমা চাইতে থাকে?” আল্লাহর এ বাণীর তাৎপর্য এটাই । উচ্চতম পরিষদের সর্বোচ্চ মর্যাদার ফেরেশতারা সেই পুণ্যত্বার চার পাশে নূরের সমাবেশ ঘটান ও তাদের সাথে মেলামেশা করেন। তারপর এরা সবাই মিলে একাত্ম হয়ে যান এবং নাম পান 'হাজিরাতুল কুদুস' বা পবিত্র পার্লামেন্ট । এ পবিত্র পার্লামেন্টে এরূপ পরামর্শ করা হয় যে, বনি আদমের পার্থিব ও অপার্থিব কার্যাবলীর ব্যবস্থাপনার জন্য এবং তাদের সমস্যাবলী দূর করার ৷ জন্য কোন এক ব্যক্তিকে পূর্ণত্ব দেয়া ও তার নির্দেশ অন্য সবার ভেতরে / প্রতিপাল্য করা প্রয়োজন । সে ব্যক্তিটি হবেন সেই যুগের উত্তম ব্যক্তি । এ পরামর্শ অনুসারেই যোগ্য লোকদের অন্তরে এ ইলহাম (কথা) ঢেলে দেয়া ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।