Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

৬২-হুজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ ভালবাসেন । তারপর আকাশমণ্ডলীতে ঘোষণা করে দেয়া হবে, অমুক ব্যক্তি আল্লাহর বন্ধু, তাকে সবাই ভালবাস। তাই আকাশের সবাই তাকে ভালবাসবেন। এভাবে তাকে পৃথিবীতেও জনপ্রিয় করা হয়। অর্থাৎ সবার অন্তরে তার ভালবাসা জন্ম নেয়। তেমনি আল্লাহ যখন কাউকে খারাপ জানেন, জিবাঈলকে ডেকে বলেন, অমুক ব্যক্তিকে আমি ঘৃণা করি, তুমিও ঘৃণা করতে থাক। সেমতে জিব্বাঈল তাকে ঘৃণা করবেন। তারপর আকাশ-মগ্ডলীর সবাইকে জানিয়ে দেয়া হবে, অমুক ব্যক্তিকে আল্লাহ পাক ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা কর। তা শুনে সেখানে সবাই তাকে ঘৃণা করবে । অবশেষে সেই ঘৃণা পৃথিবীতেও দেখা দেবে। মহানবী (সঃ) অন্যত্র বলেন, কেউ যদি নামাযের পর মসজিদে বসে থাকে, তাকে ফেরেশতারা ততক্ষণ দোয়া করেন যতক্ষণ না সে তাদের কষ্ট দেয় এবং অপবিত্র হয়। তারা এ দোয়া করেন, হে আমার প্রভু! তাকে ক্ষমা কর। হে আমার প্রভু! তাকে দয়ার দৃষ্টিতে দেখ। তিনি আরও বলেন, প্রতি ফজরে দু'জন ফেরেশতা নেমে আসেন। একজন বলেন, হে আমার প্রভু! দাতা ও (উদার হস্তে) খরচকারীকে তুমি প্রতিদানে আরও বাড়িয়ে দাও। দ্বিতীয় ফেরেশতা বলেন্‌, হে আমার প্রভূ! বখিলকে বাড়িয়ে দিও লা এবং তার সম্পদ ধ্বংস কর। উল্লেখ্য যে, শরীয়ত থেকে এ কথা প্রমাণিত হয়েছে, আল্লাহ পাকের কিছু উত্তম বান্দা রয়েছেন। তারা হলেন উচ্চ মর্যাদার আল্লাহর নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা । যে ব্যক্তি নিজকে পুণ্যবান রূপে গড়ে তোলেন এবং নিজকে সম্পূর্ণ নির্দোষ রেখে পৃত চরিত্রের অধিকারী হন, এবং মানব সমাজের সংস্কার ও কল্যাণ সাধনে. ব্রতী হন, সেই ফেরেশতারা তার জন্য সর্বদা দোয়া করতে থাকেন। ফলে তার ওপর রহমত ও বরকত নাধিল হয়। এ ফেরেশতারা আল্লাহর নাফরমান ও ফেতনা সৃষ্টিকারী বান্দাদের ওপর বদ-দোয়া ও অতিসম্পাত দিতে থাকেন। তাদের এ বদ-দোয়া ও অভিসম্পাতের কারণে পরিণামে নাফরমানদের অনুতপ্ত হতে হয়। আর সে কারণেই নিম্নতর আকাশের ও পৃথিবীর বাসিন্দাদের অন্তরে তাদের প্রতি ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টি হয়। খারাপ ব্যবহার করার জন্য ইলহামেও 'জানানো ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৬৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।