হুজ্জাতুল্লাহিল বালিগাহ-৬১ তাসবীহ পাঠের অনুসরণ করে চলে । অবশেষে আরশের নিম্ন দিকের নির্দেশ দিলেন? তখন তাঁরা প্রভুর নির্দেশ বলে দেন এবং তা আবার পর্যায়ক্রমে শ্রুত হয়ে সপ্ত আকাশ পেরিয়ে দুনিয়ার ফেরেশতাদের কাছে পৌছে যায়। অন্যত্র তিনি বলেন, আমি তাহাজ্জুদের জন্যে জেগে উঠে ওজু সেরে আল্লাহ যতখানি তওফিক দিলেন নামায পড়লাম । নামাযের ভেতরেই তন্দ্রা এল এবং ঘ্বুমিয়ে পড়লাম । যখন গভীর নিন্দ্রায় নিমগ্র হলাম, দেখতে পেলাম, আল্লাহ পাক অত্যন্ত পবিত্র রূপে জ্যোতির্ময় হয়েছেন। তিনি বলছেন, হে মুহাম্মদ! আমি জবাব দিলাম, হে আমার প্রতিপালক! আমি উপস্থিত রয়েছি । তিনি প্রশ্ন করলেন, সর্বোচ্চ পরিষদের ফেরেশতারা কোন সম্পর্কে আলোচনা করছে? আরজ করলাম, আমার তো জানা নেই । তিনি একে একে তিনবার একই প্রশ্ন করলেন এবং আমিও একই উত্তর দিলাম । তারপর মহানবী (সঃ) বললেন, আমি দেখলাম, তিনি আমার কাধের ওপর হাত রাখলেন এবং আমি তার আঙ্গুলের অগ্রভাগের শীতলতা অন্তর দিয়ে অনুভব করলাম। তারপর সে কথাগুলো আমার কাছে সুস্পষ্ট হল। তার প্রশ্নের জবাবও আমার জানা হয়ে গেল। অতঃপর আল্লাহ পাক সম্বোধন করলেন, হে মুহাম্মদ! আমি জবাব দিলাম, হে আমার প্রভু! আমি হাজির আছি। তখন তিনি প্রশ্ন করলেন, হে মুহাম্মদ, উচ্চতম পরিষদ কোন ব্যাপারে আলোচনা করছে? আরজ করলাম, জামাতের (নামাযের) জন্য পথ চলা, নামাযের পর (ইবাদতের জন্য) মসজিদে বসে থাকা এবং কষ্টের ভেতরেও পুরোপুরি ওজু করা । তিনি আবার প্রশ্ন করলেন, এ ছাড়া আর কি আলোচনা করছে তারা? আরজ করলাম, মর্যাদার বিভিন্ন স্তর সম্পর্কে । প্রশ্ন করলেন, সেগুলো কি? আরজ করলাম, মিসকীন খাওয়ানো, সবিনয়ে কথা ৰলা এবং সবার ঘ্বুমের সময়ে ইবাদত করা (তাহাজ্জুদ পড়া)। অন্য এক জায়গায় তিনি বলেন, আল্লাহ যখন কোন বান্দাকে ভালবানসেন এবং বন্ধুরূপে গ্রহণ করেন, তখন জিব্রাঈলকে ডেকে বলেন, আমি অমুককে ভালবাসি, তুমিও তাকে ভালবাস। সেমতে জিবরাঈল তাকে ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।