Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হুজ্জাতুল্লাহিল বাঙ্গিপাহু-৫৫ শান-শওকতের সাথে হাজির কররেন।' অন্যত্র তিনি বলেন, “কেয়ামতের দিন পৃথিবীকে আল্লাহ নীল রংয়ের দাত এবং কুৎসীত ও প্রশস্ত মুখবিশিষ্ট “ এক অতি বৃদ্ধারূপে দাড় করাবেন ।' একবার তিনি বললেন, “হে মানবমণ্লী! আমি যা দেখছি তা কি তোমরা দেখতে পাচ্ছ? আমি তো তোমাদের ঘরে ঘরে বৃষ্টির মত ফেতনা-ফাসাদ বর্ষিত হতে দেখছি।' মি'রাজ সম্পর্কিত হাদীসে তিনি বলেন, “হঠাৎ আমার সামনে চারটি প্রস্রবণ দেখা দিল । দু'টি আত্মিক ও দুটি বাহ্যিক । আমি প্রশ্ন করলাম, হে জিব্রাঈল! এ সব কি? তিনি জবাব দিলেন, আত্মিক দুটো জান্নাতের ও বাহ্যিক দুটো হল নীল ও ফোরাতের স্লোত।" সূর্য গ্রহণের হাদীস প্রসংগে তিনি বললেন, “আমাকে জান্নাত ও জাহান্নামের রূপ দেখানো হয়েছে।' অন্য বর্ণনা মতে তিনি বললেন, * কেবলাস্থিত দেয়াল ও আমার মাঝখানে বেহেশত ও দোযখ স্বরূপে দেখানো হলো।' এ হাদীসে এ কথাও বলা হয়েছে, তিনি বেহেশতের ফলের একটি গুচ্ছ নেবার জন্য হাত বাড়ালেন । তাতে এও আছে, “তিনি দোযখের আগুনের তেজে উহ্‌ উহ্‌ করে পিছিয়ে এলেন এবং সে আগুনে হাজীদের জিনিসপত্রের চোরকে ও বিড়াল উপোসে মারার মহিলাকে দেখতে পেলেন। তেমনি জান্নাতে তিনি পিপাসার্ত কুকুরকে পানি পান করিয়ে বাচাবার গণিকাটিকে দেখতে পেলেন। এটা সুস্পষ্ট যে, মহানবী (সঃ) ও মসজিদের মেহরাবের মধ্যবর্তী সংকীর্ণ জায়গায় বেহেশত-দোযখের যে পরিধি সবার জানা রয়েছে তা বাহ্যত কিছুতেই ঠাই পেতে পারে না। অথচ অন্যত্র তিনি বলেছেন, দেখলাম, 'জান্নাত এত কণ্টকাকীর্ণ যে প্রবৃত্তির তা অসহ মনে হয়, এবং জাহান্নাম এত কুসুমাস্তীর9ণ যে, প্রবৃত্তির তা খুবই পছন্দনীয় । তারপর জিবরাঈল বললেন, নিন, এখন -দেখে নিন তাদের ।' অন্যত্র তিনি বলেন, যখন বিপদ অবতীর্ণ হয়, তখন দোয়া তার সাথে লড়াই করে এবং ঠেকিয়ে রাখে। তিনি আরও বলেন, আল্লাহ জ্ঞান সৃষ্টি করে বললেন, কাছে এস। সে কাছে এল। তারপর বললেন, চলে যাও। তখন সে চলে গেল। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।