Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

৫২-ইজ্জাতুল্লাহিল বালিগাহ্‌ প্রভাবের । বিশেষ-অবিশেষ সর কিছুর ভেতরেই সাধারণতঃ তার পরিচয় মিলে । কোথাও বিশেষ ভাবে তা প্রতিভাত হয়ে থাকে । বস্তু, উদ্ভিদ, জীবজন্তু ও মানুষ সবার ভেতরেই সাধারণ কিছু গুণাগুণ ও প্রভাবাদি রয়েছে । তেমনি বিশেষ.গুণাগুণ ও প্রভাবাদিও বিশেষ ক্ষেত্রে পরিলক্ষিত হয়। সাধার্ণের দৃষ্টিতে এ বিশেষ বৈশিষ্ট্য ধরা দেয়না। সর কিছুকে তারা সাধারণ বৈশিষ্ট্য একাকার দেখতে পায়। গভীর জ্ঞানই শুধু সেই সৃষ্ষ্ বৈশিষ্ট্য উপলব্ধি করে সঠিক প্রভাবাদির সাথে তার সম্পর্ক স্থাপনে সমর্থ। মহানবী (সঃ) অনেক বস্তুর বিশেষ বৈশিষ্ট্যের উল্লেখ করে তার সঠিক প্রভাব নির্ধারণ করে গেছেন। যেমন তিনি বলেছেন, “তালবীবা (খাদ্য বিশেষ) রোগীর জন্য আনন্দ ও শক্তিবর্ধক। কালিজিরা মৃত্যুব্যাধি ছাড়া সব. রোগেরই প্রতিষেধক । উটের দুধ ও প্রস্রাব দুটোই হজমের দাওয়াই । শিরাম (বিশেষ বীজ) ঝাঝ বিশিষ্ট ।' তৃতীয় পর্যায়ে পাই কার্য-কারণ রীতির সৃষ্টি। এ রীতিতে প্রতিটি তার প্রবর্তিত প্রাকৃতিক নিয়মে দেখা দেয় এবং যে সৃষ্টি থেকে তিনি যে উদ্দেশ্য সাধন করতে চান তা সে গুণ নিয়েই দেখা দেয়। যেমন মেঘ থেকে তিনি বারিপাত ঘটান। তা থেকে মাটি সজীব করে ফসল ফলান। সে ফসল দ্বারা জীবজন্তু ও মানুষ প্রতিপালন করেন। আবার দেখি, ইবরাহীম (আঃ) আগুনে নিক্ষিপ্ত হলে তাকে বাচাবার 'জন্য তিনি আগুনকে প্রয়োজনীয় শীতলতা দান করলেন। তেমনি আইউবের (আঃ) দেহে রোগ জীবাণু পূর্ণ করে আ্বশেষে তা নির্মূল করার জন্য একটি প্রস্রবণ সৃষ্টি করলেন। এভাবে দেখি, আল্লাহ পাক দুনিয়াবাসীর দিকে একবার দৃষ্টি দিলেন। তাদের পাপাচার দেখে ক্ষুব্ধ হলেন। তারপর ওহীর মারফৎ এক নবী মনোনীত করে তাকে দায়িত্ব দিলেন আল্লাহর শাস্তি ও পুরস্কারের ব্যাপারে তাদের সচেতন করার । অবশেষে তাকে নির্দেশ দিলেন শক্তি প্রয়োগের (জেহাদের) মাধ্যমে তাদের পাপের আঁধারপুরী থেকে উদ্ধার করে পুণ্যলোকে উদ্ভাসিত করতে । কার্ষ-কারণ রীতিতে সৃষ্টির ভেতরেই যে সজনী শক্তি দিয়ে দেয়া হয় তা যখন পরম্পর সন্নিহিত হয়ে সংঘাতে লিপ্ত হয়, তখন আল্লাহর ইচ্ছায় তা থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াজাত জিনিস আত্ম প্রকাশ করে। তার ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।