ন্ ইজ্জাতুল্লাহল বালগাহ্-৫১ সহ টু প্রথম খণ্ড প্রথম পরিচ্ছেদ এ খণ্ডে শরীয়তের বিধি-নিষেধের রহস্যাবলী তথা কল্যাণকর তত্বগুলো উদঘাটিত হবে । সেগুলো সাতটি পর্যায়ে ও সত্তরটি পরিচ্ছেদে বর্ণিত হবে। প্রথম অধ্যায়ে শরীয়ত অনুসরণ ও তার প্রতিদান সম্পর্কে আলোচিত হবে। তার প্রথম পরিচ্ছেদে থাকবে আদি সৃষ্টি, সৃষ্টি থেকে সৃষ্টি ও কার্যকারণ রীতির সৃষ্টি সম্পর্কিত পর্যালোচনা । জানা প্রয়োজন, আল্লাহ তা'য়ালা গোটা সৃষ্ট জগত সৃষ্টির ব্যাপারে পর্যায়ক্রমে তিনটি পন্থা অবলম্বন করেছেন। প্রথমে তিনি অনস্তিত্ব থেকে বস্তুর অস্তিত্ব দান করেছেন। মানে, কোন উপাদান ছাড়াই শুন্যতা থেকে বন্তুকে পূর্ণতা দান করেছেন। সৃষ্টির আদি সম্পর্কে মহানবীর (সেঃ) কাছে এক ব্যক্তি প্রশ্ন করায় তিনি জবাব দিলেন, আদিতে স্রষ্টাই ছিলেন, অন্য কিছু ছিল না। দ্বিতীয় পর্যায়ে এসে তিনি এক সৃষ্টি থেকে অন্য সৃষ্টির পত্তন করলেন। যেমন আদমকে মাটি ও জীনকে আগুন থেকে সৃষ্টি করেছেন । দলীল-প্রমাণ ও যুক্তি-বুদ্ধির মিলিত সিদ্ধান্ত হল এই, গোটা সৃষ্টি জগতকে আল্লাহ পাক কয়েকটি শ্রেণী ও জাতিতে সুবিন্যস্ত করে রূপ দিয়েছেন। তারপর সেই জাতি ও শ্রেণীর বৈশিষ্ট্য সুনির্দিষ্ট করেছেন। যেমন, মানুষের বৈশিষ্ট্য হল বাকবিন্যাস, মসৃণ চর্ম, সরল আকৃতি ও যুক্তি- বৃদ্ধি। পক্ষান্তরে অস্থের বৈশিষ্ট্য হল হ্রেষারব, লোমশ চর্ম, বংকিম আকৃতি ও যুক্তি-বুদ্ধিহীনতা। তেমনি বিষের বৈশিষ্ট্য হল নিধন শক্তি, আদার বৈশিষ্ট্য বাঝ ও শুষ্কতা এবং কর্পূরের বৈশিষ্ট্য হচ্ছে কোমলতা ও শীতলতা। এ ধরনের বৈশিষ্ট্য দেখা যায় খনিজ দ্রব্য, গাছ-পালা, জীবজন্তু এবং অন্যান্য শ্রেণী ও জাতির. সৃষ্টিতেও। আল্লাহ্র বিধানের বিশেষত্ব এটাই, কোন বন্ধু তার নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণ থেক পৃথক হতে পারেনা । একই মানুষের প্রত্যেকেই যেভাবে নিজ বৈশিষ্ট্য স্বতন্ত্র হয়ে আছে। ঠিক এ অবস্থাই প্রতিটি বস্তুর গুণাগুণ ও ৬////.2177211001-019
— পৃষ্ঠা ৫২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।