Mukashafatul Qulub 02 — hujjatullahil baligah 1
/ ২৯০
📝 লেখা 📖 পিডিএফ

হজ্জাতুল্লাহিল বালিগাই-৪৯- করি এবং তীর দিকেই মনোনিবেশ করেছি। তাই এক্ষেত্রে আমার থেকে যদি কুরআন-হাদীসের, উত্তম যুগের মুসলমানের, অধিকাংশ গবেষকের: কিংবা বৃহত্তম মুসলিম দলের বিরোধী কিছু প্রকাশ পায়, সেজন্য আমি দায়ী, হবনা তা জানি। তথাপি যদি আমার কাছ থেকে এমন কোন কথা বেরোয় সেটাকে ভুলব্রান্তি বলেই ধরে নেবেন। যদি কেউ আমাকে সেই ভ্রান্তির মোহ থেকে মুক্ত করেন কিংবা আমার ক্রটি সম্পর্কে সতর্ক করেন, আল্লাহ্‌ পাক তাকে কল্যাণকর প্রতিদান দেবেন। পক্ষান্তরে যারা প্রারন্তিক ধর্মবেতাদের কথা চুরি করে তর্ক-বিতর্কের ঝড় তোলে এবং নিজেদের বিরাট তার্কিক বলে জাহির করে, তাদের প্রতিটি কথা মেনে নেয়া এবং তা অনুসরণ করে চলা আমার জন্য অপরিহার্য নয়। তারাও মানুষ ছিলেল, আমরাও মানুষ । কোন বিষয়ে তাদের পাল্লা ভারী, কোন বিষয়ে আমাদের পাল্লা ভারী । .--আমি এ গ্রন্থটিকে দু'খণ্ডে বিভক্ত করেছি। প্রথম খণ্ডে আমি শরীয়তের বিধানগুলোর গুঢ় রহস্য সম্পর্কিত মহানবীর (সঃ) যুগের সর্বমতের বিশেষজ্ঞদের সর্ববাদী সম্মত মূলনীভিসমূহ তুলে ধরেছি। সাহাবাদের এগুলো জিজ্ঞেস করে জানতে হয়নি । মহানবী (সঃ) নিজেই এগুলো বলে দিকে । কোন মসআলার শাখা-প্রাশাধা বলতে গিয়ে শুধু তার মূলনীতির দিকে ইংখিত দেয়ার মতই ছিল তা। উদ্দেশ্য হল, প্রয়োজনীয় মুহূর্তে শ্রোতারা যেন সে মূলনীতির ভিত্তিতে শাখা-প্রশাখা তৈরী করে নিতে পারে। সে যুগে মিল্লাতে ইসমাইলিয়া নামধারী আরব, ইহুদী আরব ও নাসারা আরবরা এ ধরনের যা কিছু করত, সাহাবাদের তা দৃষ্টিতে ছিল। তাই তারা এ বিষয়ে পারদর্শী হয়েছিলেন। যথেষ্ট দক্ষ ছিলেন তারা এ ব্যাপারে। আমি দেখলাম, যদি গোটা শরীয়তের গৃঢ় তত্বের সবরিুর ওপর চিন্তা-ভাবনা করা হয়, তাহলে সেগুলো দুটো ভিত্তির ওপর প্র্জিষ্ঠিত বলে প্রতীয়মান হয়। এক পাপ-পুণ্যের পর্যালোচনা । দুই, মিল্লাত গু জাতির রাজনৈতিক সমস্যাবলীর পর্যালোচনা । তারপর এটাও জানা গেল, পাপ-পুণ্যের তত্বকথা তখনই জানা যেতে পারে, যখন কর্মের বিনিময়, কল্যাণ লাভের পন্থাসমূহ ও সৌতাগোর প্রকৃতি সম্পর্কে অবহিত হওয়া -ঘায়। ৬////.2177211001-019

— পৃষ্ঠা ৫০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।